আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

আন্দরকিল্লা ওয়ার্ডে এতিমদের মাঝে খাবার বিতরণকালে আবুল হাশেম বক্কর

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য মানুষের নাগালের বাইরে

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য মানুষের নাগালের বাইরে
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, আজকে দেশের মানুষের পেটে খাবার নেই। সাধারণ মানুষ কষ্টের মধ্যে দিন যাপন করছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য মানুষের নাগালের বাইরে। এই মূল্য বৃদ্ধির পেছনে আওয়ামী লীগের সিন্ডিকেট ব্যবসায়ীরা জড়িত। তারা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কেটে দেশের বাইরে অঢেল সম্পদ বানাচ্ছে। আর দ্রব্যমূল্য ও অভাব নিয়ে জনগণের সাথে রসিকতা করছে সরকার। এই সরকার জনগণের সরকার না, জনগনের দুঃখ তারা দেখে না, তাই দ্রব্যের দাম কমছে না।
তিনি শনিবার (৩০ মার্চ) বাদে আসর শাহ আমানত (র:) মাজার সংলগ্ন এতিমখানায় ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

তিনি বলেন, পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় চাল ডাল তেলসহ বিদ্যুৎ ও গ্যাসের মূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে। এতে করে মানুষ আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিএনপি দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে। তারপরও জনগনের দল হিসেবে বিএনপি সবসময় মানুষের পাশে থাকে।

আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউদ্দিন আলী নুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বশরের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য হারুন জামান, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, মহানগর বিএনপি নেতা ইউসুফ সিকদার। উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সি. সহ সভাপতি আবুল কালাম আজাদ, নাজমুল হোসেন ফিরোজ, যুগ্ম সম্পাদক ওসমান গনি, প্রচার সম্পাদক আনিসুল হক, মহানগর যুবদলের সহ সম্পাদক হেলাল উদ্দিন, সাইফুদ্দিন যুবরাজ, অঙ্গসংঠনের মো. বাহাদুর, মাঈনুদ্দীন খান রাজিব, মো. শফি, আবদুল শুক্কুর, রমজান আলী মুরাদ, শাহনেওয়াজ তুষান, মো. নাবিল, মো. সোহেল, মোরশেদ আলম, মো. আজগর প্রমূখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ