আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

ঢাকা:

সাভারে হারুন ফাউন্ডেশন এর উদ্যোগে গরীব মানুষের মাঝে নয়টি অটো গাড়ি বিতরণ।

আকতার হোসাইন সাভার প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাভারে হারুন ফাউন্ডেশন এর উদ্যোগে গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বনগাঁও ইউনিয়নের ৯ ওয়ার্ডে ৯টি অটো গাড়ি বিতরণ করা হয়েছে ।অটো গাড়ি বিতরণের পর সবাইকে নিয়ে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।গত সোমবার ( ৮ ই এপ্রিল ) বিকেলে বনগাঁও ইউনিয়নের সাদাপুর এলাকার আমান মোহাম্মদ লিমিটেড এর কার্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হারুন ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রেজাউল করিম রেজা। এসময় আরও উপস্থিত ছিলেন বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম, বনগাঁও ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার শমসের আলী, ২নং ওয়ার্ডের মেম্বার খবির উদ্দিন, ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ নিজাম উদ্দিন, ৬নং ওয়ার্ড মেম্বার মেহেদী হাসান মদিন, ৫নং ওয়ার্ড মেম্বার আরিফুর রহমান মিন্টু, ৭নং ওয়ার্ড মেম্বার মনির হোসেন, ৯নং ওয়ার্ড মেম্বার আল-আমীন, চাকুলিয়া উচ্চ বিদ্যালয়ের অবিভাবক মন্ডলীর সদস্য ইসমাইল হোসন সহ আরো অনেকে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ