আজঃ মঙ্গলবার ৭ এপ্রিল, ২০২৬

নড়াইলে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীসহ নিহত-২ আহত ২

নড়াইল প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নড়াইলের ঢাকা-কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী আলছাফ মাতুব্বর (২০) নামে এক যুবক এবং অজ্ঞাত পরিচয় একজন পথচারী নিহত হয়েছে। নিহত আলছাফ মাতুব্বর ফরিদপুরের সালথা উপজেলার কুমোরপট্টি গ্রামের আসাদ মাতুব্বরের ছেলে। নিহত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত দুইজন কে নড়াইল সদর আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়েছে ।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের নড়াইল সদর উপজেলার হাওয়াইখালী ব্রিজ এলাকার ডৌয়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অপর আহত দুইজন হলেন,সালথা উপজেলার কুমোরপট্টি গ্রামের মোস্তাক সর্দার ও একই জেলার নগরকান্দা উপজেলার আইনপুর গ্রামের মুস্তাকিন (২০)। আহত দুইজন নিহত আলছাফের বন্ধু।

পুলিশ সূত্রে জানা গেছে,লোহাগড়া থেকে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে নড়াইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নড়াইল সদর উপজেলার হাওয়াইখালী ব্রিজ এলাকার ডৌয়াতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় এক পথচারী আঘাত করে পাশে সুপারি গাছে গিয়ে আঘাত করে। এসময় মোটরসাইকেলে থাকা আলছাফ মাতুব্বর ঘটনাস্থলে নিহত হয়। পরে স্থানীয় লোকজন ৯৯৯ ফোন করলে নড়াইলের হাইওয়ে পুলিশ তাদের কে উদ্ধার করে নড়াইল সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। তাদের কাছে থাকা একটি মোবাইল ফোন থেকে নিহতের পরিচয়সহ অন্যান্য তথ্য জানা গেছে।

নড়াইল সদর আধুনিক হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার অলোক কুমার বাগচী জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় হাসপাতালে আসেন তিনজন। এর মধ্যে একজন মারা গেছেন। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে নড়াইল তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শওকত হোসেন বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১জন ঘটনাস্থলে নিহত অপর আহত ৩ জনকে নড়াইল সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে সেখানে একজন মারা যায়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বোয়ালখালীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খাল থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে ।সোমবার (৬ এপ্রিল) সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তারা এসে তা উদ্ধার করে।বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশি তদন্ত চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খালে উপুড় হয়ে পড়ে থাকা ওই নারীর পড়নে ছিল কালো রঙের সেলোয়ার-কামিজ। চুলে ক্লিপও ছিল। বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। খাল দিয়ে বর্ষা মৌসুমে পানির ঢল নামলেও শুকনো মৌসুমে পাহাড় থেকে অল্প পরিমাণে স্বচ্ছ পানি প্রবাহিত হয়। ফলে মরদেহ ভেসে আসার মতো তেমন একটা সুযোগ নেই বলে জানা গেছে।

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টনের বেশি ডিজেল এলো চট্টগ্রাম বন্দরে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টনের বেশি ডিজেল নিয়ে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি ট্যাংকার জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। রোববার বেলা ১টার দিকে জাহাজটি পতেঙ্গার ৬ নম্বর ডলফিন জেটিতে ভেড়ানোর তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম।

তিনি বলেন, ১৮৪ দশমিক ৯৫ মিটার দীর্ঘ চীনের পতাকাবাহী জাহাজটি গত শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। তবে জাহাজটির ড্রাফট ১০ মিটারের বেশি হওয়ায় সরাসরি কর্ণফুলী নদীর বন্দর জেটিতে ভিড়ানো সম্ভব হয়নি।

দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী ড্রাফট কমাতে চারটি ছোট ট্যাংকারে লাইটারিং করে ৭ হাজার ৭২৭ টন ডিজেল খালাস করা হয়। পরে বন্দরের অভিজ্ঞ পাইলটের তত্ত্বাবধানে শক্তিশালী টাগবোটের সহায়তায় রোববার (৫ এপ্রিল) বেলা ১টার দিকে জাহাজটি পতেঙ্গার ৬ নম্বর ডলফিন জেটিতে ভিড়ানো হয়।

জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন্সের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেন, ড্রাফট কমানোর জন্য চার দফায় লাইটারিং সম্পন্ন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই দিনের মধ্যে জাহাজে থাকা বাকি ডিজেল খালাস সম্পন্ন হবে। ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে আসা আরেকটি জাহাজ রোববার ডলফিন জেটি ত্যাগ করেছে।

আলোচিত খবর

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বিএনপি পাচ্ছে ৩৬,জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোট -১৩,স্বতন্ত্র -১।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নির্বাচন কমিশন (ইসি)জানিয়েছে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন বণ্টন অনুযায়ী, বিএনপি জোট পাচ্ছে ৩৬টি সংরক্ষিত নারী আসন, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের জন্য বরাদ্দ হয়েছে ১৩টি আসন এবং স্বতন্ত্র সদস্যরা একত্র হয়ে একটি আসন পেয়েছেন।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য
সোমবার (৬ এপ্রিল) কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের জানান।তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ৮ এপ্রিল ঘোষণা করা হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।
ইসির সূত্র অনুযায়ী, আসন বণ্টনে জোটগত অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিএনপির সঙ্গে থাকা কয়েকটি রাজনৈতিক দল মিলেই বড় অংশ পেয়েছে। অপরদিকে জামায়াতের সঙ্গেও রয়েছে কয়েকটি সহযোগী দল, যাদের সমন্বয়েই তাদের প্রাপ্ত আসন নির্ধারিত হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরাও জোট গঠন করে একটি আসন নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ