আজঃ বুধবার ১৮ মার্চ, ২০২৬

চট্টগ্রামে অর্থ আত্মসাত ঃ যুবলীগ নেতার কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে অর্থ আত্মসাতের মামলায় এক যুবলীগ নেতাকে ১০ মাসের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন একটি আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের ৬ষ্ঠ যুগ্ম মহানগর দায়রা জজ আফরুজা খাতুনের আদালত হাটহাজারী থানার নাঙ্গলমোড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. আলতাফ হোসেনের বিরুদ্ধে এই রায় দেন। মো. আলতাফ হাটহাজারী থানার নাঙ্গলমোড়া দুই নম্বর ওয়ার্ড জাফর হামজার বাই লেইন এলাকার মৃত শামসুল আলমের ছেলে।
মামলার বাদী পক্ষের আইনজীবী এড. অর্ণব তালুকদার বলেন, টাকা আত্মসাতের মামলায় হাটহাজারী থানার নাঙ্গলমোড়া ইউনিয়নের মো.আলতাফ হোসেনকে ১০ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ের সময় মো. আলতাফ হোসেন অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজাপরোয়ানা মূলে আদালত গ্রেফতার পরোয়ানা জারি করেছেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী মোহাম্মদ পারভেজের সঙ্গে মো. আলতাফ হোসেন পূর্ব পরিচিত। সে হিসেবে পারভেজ থেকে ১০ লাখ টাকা ধার নেন মো. আলতাফ হোসেন। ১০ লাখের বিপরীতে মো. পারভেজকে গত ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর ইসলামী ব্যাংক আন্দরকিল্লা শাখার ১০ লাখ টাকার চেক দেন। একই বছরের ২৬ সেপ্টেম্বর সংশ্লিষ্ট ব্যাংককে চেকটি উপস্থাপন করলে অপর্যাপ্ত তহবিল মর্মে চেকটিকে ডিজঅনার স্লিপসহ মামলা বাদীকে ফেরত দেয়। পাওনা টাকা দেওয়ার কথা বলে বলে অহেতুক সময়ক্ষেপণ করে টাকাগুলো আত্মসাৎ করে। এনিয়ে ২০১৯ সালের ৭ নভেম্বর আদালতে মামলা করা হয়। সি.আর মামলা নম্বর ২৬০২/২০১৯ (কোতোয়ালী) ও দায়রা নম্বর ২১১৪/২০২০। এ মামলা ছাড়াও মো. আলতাফ হোসেনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে একাধিক মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চালের কার্ড দিবে বলে প্রতারনা স্বর্ণালংকার লুট

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বোয়ালখালীতে প্রতারক চক্রের ফাঁদে পড়ে শামসুন নাহার (৬০) নামের এক বৃদ্ধা কানের দুল ও স্বর্ণের রকেটসহ মূল্যবান জিনিসপত্র হারিয়েছেন। রবিবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে গোমদন্ডী বুড়ি পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগীরা হলেন বোয়ালখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মজুমদার তালুকদার বাড়ির শামসুন নাহার ও তার পুত্রবধূ খুরশিদা বেগম (২৭)।

খুরশিদা বেগম জানান, বুড়িপুকুরপাড় এলাকার একটি মাদ্রাসায় ছেলেকে দেখতে যান তারা। পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে প্রায় ৩০ বছর বয়সী এক যুবক তাদের পথরোধ করে ‘চাউলের কার্ড’ করে দিলে সরকারি চাউলের বস্তা দেওয়া হবে বলে জানায়। পরে তাদের আঙুলের ফিঙ্গারপ্রিন্ট দিতে বলে। তিনি বলেন, ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে না বলে ওই যুবক জানতে চায় তাদের কাছে কোনো স্বর্ণ আছে কি না। তখন তিনি এক জোড়া কানের দুল খুলে দেন। পরে আবার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কথা বলে তাকে সামনে একটি দোকানে যেতে বলে এবং শাশুড়ি শামসুন নাহারকে সেখানে রেখে যেতে বলে।এ সুযোগে তিনজন প্রতারক শামসুন নাহারকে একটি সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়।

শামসুন নাহার জানান, তাকে সিএনজিতে করে অলিবেকারী এলাকায় নিয়ে গিয়ে এক জোড়া কানের দুল ও ধারালো কিছু দিয়ে গলার স্বর্ণের রকেট কেটে নেয় প্রতারকরা। পরে একটি স্থানে নামিয়ে দিয়ে তারা পালিয়ে যায়। প্রতারক চক্র শাশুড়ি ও পুত্রবধূর কাছ থেকে দুই জোড়া কানের দুল প্রায় ১২ আনা স্বর্ণ, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্রের ফাইল নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় দুই লাখ টাকার মালামাল হাতিয়ে নেয় তারা।
এ ঘটনায় বোয়ালখালী থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন খুরশিদা বেগম।

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ