আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

নড়াইলে চিত্রশিল্পী এস এম সুলতান মেলায় ষাঁড়ের লড়াই

নড়াইল প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

তীব্র তাপদাহ ও প্রচন্ড ভ্যবসা গরমের মধ্যে দিয়ে নড়াইলে সুলতান মেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩এপ্রিল) শহরের কুড়ি ডোর মাঠে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ প্রতিযোগিতা।

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৯তম জন্মজয়ন্তী উপল¶্যে আয়োজিত সুলতান মেলায় কিউট গ্রামীণ ক্রীড়া উৎসবের অংশ হিসেবে ঐতিহ্যবাহী এ ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও এস.এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ২০টি ষাঁড় অংশ নেয়। লড়াইয়ে অংশ নেওয়া প্রতিটি ষাঁড়ই ছিল সুঠাম দেহের ও বাহারি রঙের। লড়াই দেখতে নানা বয়সী হাজারো মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মাঠটি।এসময় উপস্থিত ছিলেন,নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী,পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান,জেলার বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীগণ ও বীর মুক্তিযোদ্ধাসহ প্রমুখ। পরে খেলা শেষে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ।

যশোরের অভয়নগর থেকে আসা সূর্য কুমার বলেন, অনেক কষ্ট করে প্রতিবছর সুলতান মেলায় ষাঁড়ের লড়াই দেখতে আসি। ষাঁড়ের লড়াই দেখতে আমার খুবই ভালো লাগে,প্রচন্ড গরম উপে¶া করে এ বছর এসেছি।

সুলতান মেলার‘কিউট গ্রামীণ ক্রীড়া উৎসব,উদযাপন পর্ষদের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, এই আয়োজনের উদ্দেশ্য হলো নতুন প্রজন্মে কাছে বাঙালির হারিয়ে যাওয়া যে ক্রীড়া উৎসব রয়েছে সেগুলোর নবজাগরণ সৃষ্টি করা। নতুন প্রজন্মকে আমাদের ঐতিহ্যের সাথে পরিচিত করা। তারা মাদক থেকে সরে এসে খেলাধুলা এবং লেখাপড়ার ভেতরে আসুক এবং নিজেরা আলোকিত মানুষ হিসেবে তৈরি হোক সেই প্রত্যাশা নিয়েই আমাদের এই প্রচেষ্টা।উল্লেখ্য,গত ১৫ এপ্রিল নড়াইলের সুলতান মঞ্চে ১৫ দিনব্যাপী সুলতান মেলা।আগামী ২৯ এপ্রিল এ মেলা শেষ হবে।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ