আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

রূপগঞ্জে নিখোঁজের ২ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

মাহাবুবুর রহমান রনি, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের ২ দিন গৌরাঙ্গ চন্দ্র দাস (৪৭) নামে এক যুবকরর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার পূর্বাচল বঙ্গবন্ধু চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিউশন সেন্টারের দ্বিতলা কার পার্কিংয়ের নিচতলা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত, গৌরাঙ্গ চন্দ্র দাস রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কালাদী এলাকার ললিত মোহনের ছেলে। সে এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে ভিডিও প্রোগ্রামের কাজ করতো।

নিহতের পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি দিপক চন্দ্র সাহা জানান, গত রবিবার সকালে গৌরাঙ্গ চন্দ্র দাস নিজ বাড়ী থেকে কাঞ্চন বাজারে চুল কাটানোর উদ্দেশ্যে বের হয়। পরে রাত ১১ টারদিকে তার সাথে মোবাইলে ভগ্নিপতি কৃষ্ণ গোপালের সাথে সর্বশেষ কথা হয়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।। এমনকি তার খোজও পাওয়া যায়নি। এদিকে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টারদিকে পূর্বাচল বঙ্গবন্ধু চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিউশন সেন্টারের দ্বিতলা কার পার্কিংয়ের নিচতলায় ১ যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে সেখানকার দায়িত্ব কর্মকর্তারা পুলিশকে খবর দেয়। লাশ পাওয়া গেছে এমন খবর পেয়ে নিখোঁজের পরিবারের লোকজন এসে সনাক্ত করেন উদ্ধার হওয়া লাশটি নিখোঁজ গৌরাঙ্গ দাসের।
ওসি আরো জানান, প্রাথমিকভাবে লাশে শরীরের আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। কিভাবে তার মৃত্যু হয়েছে এখনো বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চুড়ান্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলে তিনি জানান।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ