আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

গাজীপুরে চাঞ্চল্যকর কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে খুন ও ডাকাতির মূলহোতাসহ গ্রেফতার ২

সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

গাজীপুর মহানগরীর সদর থানা এলাকায় চাঞ্চল্যকর কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে খুন ও ডাকাতির মূলহোতাসহ ০২ আসামীকে গ্রেফতার করেছে জিএমপি সদর থানা পুলিশ।এঘটনায় বুধবার ৮ মে গাজীপুর মেট্টোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স কার্যালয়ে অপরাধ উত্তর বিভাগের উপ- পুলিশ কমিশনার আবু তোরাব মোঃ শামছুর রহমান প্রেস ব্রিফিং করেন।

গ্রেফতারকৃত আসামীরা হলো মহানগরীর যোগীতলা উত্তর পাড়া এলাকার মোঃ আমজাদ এর ছেলে মোঃ সুমন(২০) এবং চান্দুনা পূর্বপাড়া এলাকার শ্যামল চৌধুরীর ছেলে অংকন চৌধুরী শিকর (১৮)।প্রেস ব্রিফিং এ তিনি আরও জানান, মহানগরীর বাসন থানার চান্দনা হাজী মার্কেট এলাকার নুর চৌধুরীর বাসার ভাড়াটিয়া মোঃ এক্তার আলীর ০২ ছেলে আল আমিন ওরফে আশিক(১৯) ও আতিকুর রহমান আতিক(১৪), ভাগ্নে শাকিল তাদের বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা ও ছবি তোলার জন্য DSLR ক্যামেরা নিয়ে মহানগরীর সদর থানার পূর্ব চান্দনা এলাকার সিট সার্টিফিকেশন এজেন্সী টু ইক্ষু গবেষণাগামী মাটির রাস্তায় ভুট্টা ক্ষেত সংলগ্ন আম গাছের নিচে ছবি তোলার সময় অজ্ঞাতনামা ০৫ জন ছিনতাইকারী এসে আল আমিন ওরফে আশিককে কিল, ঘুষি মেরে শাকিলের কাছ থেকে ০১ টি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় আশিকের কাছ থেকে তার মোবাইল ফোন ও DSLR ক্যামেরা জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেয়। তখন আশিকের বুকে ছুরি দিয়ে আঘাত করলে ফিনকি দিয়ে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। তখন ছিনতাইকারীরা দ্রুত ওয়াল টপকিয়ে পালিয়ে যায়। আশিককে দ্রুত গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এঘটনায় নিহতের বাবার অভিযোগের প্রেক্ষিতে সদর থানায় খুনসহ ডাকাতির মামলা রুজু করা হয়।

এ ঘটনার পরপরই পুলিশ গুরুত্বের সাথে কার্যক্রম শুরু করে। প্রিন্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুনের ঘটনাটি চাঞ্চলের সৃষ্টি করে। পুলিশের বিভিন্ন টিম এই ঘটনায় রহস্য উদঘাটন ও জড়িত আসামীদের গ্রেফতারে সার্বক্ষণিক কাজ করে। পুলিশ তথ্য ও প্রযুক্তি বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে ঘটনার জড়িতদের সনাক্ত করতে সক্ষম হয়। মহানগরীর বাসন থানার যোগীতলা এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে ০২ জন আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সুমন পুলিশের কাছে ঘটনার বিস্তারিত বিবরণ দেয়। সে জানায়, নিজে ছুরিকাঘাত করেছে ও মোবাইল ছিনিয়ে নিয়েছে। পরবর্তীতে পুলিশ গ্রেফতারকৃত আসামী সুমনকে নিয়ে অভিযান পরিচালনা করে লুন্ঠিত মোবাইল ও হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করে। অপরাপর জড়িত আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ