আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

সমিতির ৯০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন

মাহাবুবুর রহমান রনি, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়নগঞ্জের রূপগঞ্জে স্থানীয় মায়ের ছায়া সমবায় সমিতির নামে ৯০কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ায় পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী আমানতকারীরা।মায়ের ছায়া সমবায় সমিতির নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক নিপু দাশ সমিতির আড়াই হাজার সদস্যের প্রায় ৯০ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যান। তিনি এক বছরের বেশি সময় ধরে পলাতক রয়েছেন। এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আবেদন করেও আশানুরূপ কোনো ফল পাওয়া যায়নি।বুধবার ৮ মে দুপুরে রূপগঞ্জ থানার সামনে মায়ের ছায়া সমবায় সমিতির ভুক্তভোগী আমানতকারীরা ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।

এ সময় মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৯ সালের ডিসেম্বরে মায়ের ছায়া সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক নিপু দাশ সমিতির আড়াই হাজার সদস্যের প্রায় ৯০ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যান। তিনি এক বছরের বেশি সময় ধরে পলাতক রয়েছেন। এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আবেদন করেও আশানুরূপ কোনো ফল পাওয়া যায়নি।
তারা আরও অভিযোগ করেন, ওই অর্থ দিয়ে কেনা প্রায় ২০০ বিঘা জমি, হাসপাতাল দোকানপাট বিক্রি করে বিদেশে পালিয়ে যাওয়ার পাঁয়তারা করছেন প্রতারক নিপু দাশ।এ সময় বক্তারা সদস্যদের আমানত দ্রুত ফিরে পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ