আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চট্টগ্রামের কর্ণফুলীতে ৩ কোটি টাকার খাস জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে তিন কোটি টাকার খাস জমি উদ্ধার করে নিয়ন্ত্রণে নিয়েছেন কর্ণফুলী উপজেলা (ভূমি) অফিস। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরীর নেতৃত্বে এ অভিযান করা হয়। চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নে উক্ত অভিযানে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর মৌজার বিএস খতিয়ান নম্বর ১, বিএস দাগ ৪৮৫ তে ৭ শতক, বিএস ৩৪৫, ৩৪৬, ৩৪৯ দাগে ১১ শতক, বিএস ৩৪৭ ও ৩৪৮ দাগে ১৩ শতক, বিএস ৫২৬, ৫২৭ ও ৫৩৮ দাগে ৩০ শতক, বিএস ২৭২, ২৭৩, ২৭৫, ২৭৬, ২৭৭, ২৭৯ ও ২৮০ দাগে ২২ শতক, বিএস ৩৮৩ দাগে ১৫ শতক সহ মোট দুই দশমিক ৪৫ শতক জমি উদ্ধার করেন।

সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, এতদিন ধরে খাস জমিগুলো অবৈধ দখলদার কাছে ছিল। পরে জমিগুলো উদ্ধার করে সেখানে জমির তফসিল উল্লেখ করে বাংলাদেশ সরকারের নামে একটি সাইনবোর্ড টাঙানো হয়েছে। পাশে কিছু জমিতে ঘরবাড়ি থাকায় আমরাও মানবিক কারণে তাঁদের উচ্ছেদ করিনি। পরে উর্ধ্বতন স্যারদের পরামর্শে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এসিল্যাণ্ড পিযুষ কুমার চৌধুরী আরো জানান, অবৈধ দখলদারদের দখলে থাকা এসব খাস জমি উদ্ধার করা হয়েছে। ধারাবাহিকভাবে অবৈধ দখলে থাকা সব ধরনের জমি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। তিনি জানান, এ যাবত কর্ণফুলীতে ১৬ একরের বেশি সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। জনবল সঙ্কট থাকা সত্ত্বেও উপজেলা ভূমি অফিস সরকারি সম্পত্তি উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. শওকত জামান, বড়উঠান ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা তৌহিদুল আলম, সিএমপি কর্ণফুলীর পুলিশের চৌকস টিম। স্থানীয় লোকজন জানান, উদ্ধারকৃত জমির আনুমানিক বাজার মূল্য তিন কোটি টাকার উপরে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ