আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

চট্টগ্রামে  অবৈধভাবে বালু উত্তোলন, এস্কেভেটর  জব্দ

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে  অবৈধভাবে বালু উত্তোলন, এস্কেভেটর  জব্দ
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম
চট্টগ্রামের  কর্ণফুলী উপজেলার শিকলবাহা খাল তীরে অবৈধভাবে বালু উত্তোলন করে স্তূপ করে রাখার দায়ে ৩ প্রতিষ্ঠান ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১ লাখ ৩০ হাজার ঘনফুট বালি ও দুটি এস্কেভেটর জব্দ করা হয়। আজ রোববার (১২ মে) দুপুর ১টার দিকে উপজেলার শিকলবাহা ভেল্লাপাড়া ক্রসিং এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন সিএমপি কর্ণফুলী থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। অভিযানের প্রাপ্ত তথ্য সূত্রে জানা যায়, ভেল্লাপাড়া ব্রিজের নিচে অবৈধভাবে বালু উত্তোলন করে স্তূপ করে রাখার অপরাধে এলবি এন্টারপ্রাইজের প্রোপাইটার প্রজ্ঞা জ্যোতি বড়ুয়া, ফতেহ আলী শাহ এন্টারপ্রাইজ মালিক নুরুল ইসলাম ও সরওয়ার কর্পোরেশন এর মালিক আবু সাদাত সায়েমসহ ৩ প্রতিষ্ঠানের মালিক কে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই সময়ে ১ লাখ ৩০ হাজার ঘনফুট বালি ও দুটি এস্কেভেটর জব্দ করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে বালি উত্তোলন করে বিক্রির উদ্দেশ্যে খাল পাড়ের জমিতে স্তূপ করে রাখার অপরাধে তিন ব্যক্তি কে তিন লাখ টাকা জরিমানা করে দুই এস্কেভেটর ও বালি জব্দ করা হয়েছে।ম্যাজিস্ট্রেট আরও বলেন,‘পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা অবৈধভাবে বালু উত্তোলনকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সব সময় সতর্ক দৃষ্টি রাখছে উপজেলা প্রশাসন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ