আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

চট্টগ্রামে ২১ লক্ষাধিক টাকার অবৈধ সিগারেট উদ্ধারের ঘটনায় গ্রেফতার-২

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের রিয়াজউদ্দিন বাজার থেকে ২১ লক্ষাধিক টাকার ১৯২০ কাটন আমদানি নিষিদ্ধ সিগারেট উদ্ধার করেছে কোতোয়ালী পুলিশ। এ ঘটনায় গ্রেফতার করা হয় দুইজনকে। পালিয়ে গেছে আরও দুইজন। গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা মুরাদনগর থানার কেয়টগ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. আমিরুল ইসলাম (৩২) ও একই এলাকার মো. হারুন রশিদের ছেলে মো. আবু মুছা (৩৬)। বর্তমানে দুইজনেই বাকলিয়া থানার মিয়াখান নগর সাবান ফ্যাক্টরি গলির ইসহাক মিয়া কলোনির বাসিন্দা। গত রোববার রাতে রিয়াজউদ্দিন বাজারের তিনপুলের মাথা কাঁচাবাজারে প্রবেশ মুখে রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
অন্যদিকে পলাতকরা হলেন কোতোয়ালী থানার মোমিন রোড ঝাউতলার মো. আজম (৫২), ও একই থানার নন্দন কানন ১ নং গলির বাসিন্দা মো. সাব্বির (৩৭)।
পুলিশ জানায়, রিয়াজউদ্দিন বাজারের তিনপোলের মাথায় কাঠের ভ্যানে আমদানি নিষিদ্ধ সিগারেট বোঝাই করে গোডাউনে নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে কাচাবাজারের প্রবেশ মুখ থেকে দুইজনকে গ্রেফতার করে এবং পালিয়ে যায় আরও দুইজন। এ সময় ভ্যানে থাকা বস্তা থেকে ১৯২০ কাটন সিগারেট জব্দ করা হয়। কোতোয়ালী থানার ওসি এসএম ওবায়েদুল হক বলেন, জব্দকৃত সিগারেটের বাজার মূল্য প্রায় ২১ লাখ ১২ হাজার টাকা। পলাতক দুইজনকে গ্রেফতার অভিযান চলমান রয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ