বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন

ইব্রাহীম হোসেন দেবহাটা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সারাদেশের বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন দরদি’র ১১৯সদস্য-বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১৭মে সন্ধ্যায় রাজধানীর ‘ইউরো এশিয়ানো রমনা গ্রিন রেস্টুরেন্টে’ ১বছর মেয়াদি এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়৷ দরদি’র ২০২৪-২৫ কার্যনির্বাহী এ কমিটিতে সাকিব হোসেন সভাপতি হিসেবে এবং জি এম আবু রাহাত সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন দরদি’র কার্যক্রমের অন্যতম দুটি লক্ষ্য হলো- শিক্ষাসহায়তামূলক ও সমাজসেবামূলক। ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে তাদের এ কার্যক্রম অব্যাহত আছে।সংগঠনের কমিটি গঠনকালে নব-গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সবার সাথে সমন্বয় করে, শিক্ষা ও সমাজসেবামূলক কার্যক্রমের মধ্য দিয়ে দরদি সংগঠনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দরদি’র ২৩-২৪ কার্যনির্বাহী কমিটির সভাপতি নাসিম হাসান, সাধারণ সম্পাদক নাজমুল আহসান, দরদির প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন, দরদির কার্যনির্বাহী উপদেষ্টা ও ঢাকা মেট্রোপলিটন আনসার ডিএমপি জোনের জোন কমান্ডার মোঃ সাহাদাত হোসেন বিভিএম এবং দরদির অন্যান্য সদস্যবৃন্দ।

দরদির ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোস্তাক আহমেদ অপু এবং সহ-সভাপতি পদে সাগর দত্ত, রাশেদ মাহমুদ, তানজিদ আহমেদ, শাকিল মাহমুদ, শামীম হোসেন, মাহমুদ হাসান শাওন, মো: সাঈদুর রহমান সাঈদ, মো: হাবিবুর রহমান, উম্মে সালেহা উমাইয়া, শেখ মাসুম বিল্লাহ , মো: আল ফারিয়ার সুজন ও মো: আলমগীর হোসাইন নির্বাচিত হয়েছেন।সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহরিয়ার আমিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাজমুল হাসান, আরিফ বিল্লাহ, মেহেদি হাসান, চিরঞ্জিত ঘোষ, জান্নাতুল ফেরদৌস লিজা, শারমিন সুলতানা, সাগর ঘোষ, মো: আব্দুল কাদের ও মাসুদ পারভেজ নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মো: আল আমিন ও সহ-সাংগঠনিক হিসেবে মেজবাহুত তামান্না, মো: তারিকুল ইসলাম, অসীম কুমার বুধুই, স্বরজীৎ দাশ, আবিদুর রহমান, মোস্তাক আহম্মেদ তন্ময় ও মো: মারুফ হাসান নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক হিসেবে মো: আল আমিন হোসেন এবং উপ দপ্তর সম্পাদকে কায়েস হোসেন জয় নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদকে নয়ন পাল এবং উপ অর্থ সম্পাদকে ফারদীন হোসেন নির্বাচিত হয়েছেন।

প্রচার ও প্রকাশনা সম্পাদকে মোতালেব হোসেন সোহান এবং উপ প্রচার ও প্রকাশনা সম্পাদকে মেহেদী হাসান নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকে তৌফিক হাসান এবং উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকে মো: মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। স্থানীয় সরকার ও গণ-যোগাযোগ সম্পাদকে ইমরান হোসেন শান্ত এবং উপ স্থানীয় সরকার ও গণ-যোগাযোগ সম্পাদকে মোহাম্মদ মুস্তাহিদ নির্বাচিত হয়েছেন। সাহিত্য সম্পাদকে তাসনিয়া রহমান এবং উপ সাহিত্য সম্পাদক: সাগরিকা দাশ নির্বাচিত হয়েছেন। সাংস্কৃতিক সম্পাদকে আফিফা নাজনীন এবং উপ সাংস্কৃতিক সম্পাদকে জান্নাতুন নাহার নির্বাচিত হয়েছেন। তথ্য-প্রযুক্তি সম্পাদকে হাসানুল বান্না এবং উপ তথ্য-প্রযুক্তি সম্পাদকে শাওন হোসেন নির্বাচিত হয়েছেন। শিক্ষা ও গবেষণা সম্পাদকে ইমতিয়াজ আহমেদ শুভ এবং উপ শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদকে নাজিমুর রহমান নির্বাচিত হয়েছেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিষয়ক সম্পাদকে তাছনিম জাহান বৃষ্টি এবং উপ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিষয়ক সম্পাদকে আয়েশা আক্তার অন্তরা নির্বাচিত হয়েছেন। ক্যারিয়ার ও কাউন্সিলিং সম্পাদকে শিহাব জুহুরী আবির এবং উপ ক্যারিয়ার ও কাউন্সিলিং সম্পাদকে মো: রাকিব হোসেন নির্বাচিত হয়েছেন।

এছাড়া সমাজসেবা সম্পাদকে রুহিনা আক্তার হেনা এবং উপ সমাজসেবা সম্পাদকে মমতাজ পারভীন নির্বাচিত হয়েছেন। আইন সম্পাদকে গাজী আবিদ হাসান এবং উপ আইন সম্পাদকে অমিত কুমার বিশ্বাস নির্বাচিত হয়েছেন। আপ্যায়ন বিষয়ক সম্পাদকে সাখাওয়াত ইমরান এবং উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদকে শানজিদা করবী মিশু নির্বাচিত হয়েছেন। ছাত্রবৃত্তি সম্পাদকে কৃষ্ণা ঘোষ এবং উপ ছাত্রবৃত্তি সম্পাদকে ফারজানা আক্তার নির্বাচিত হয়েছেন। দুর্যোগ ও ত্রান ব্যবস্থাপনা সম্পাদকে অভিজিৎ দত্ত এবং উপ দুর্যোগ ও ত্রান ব্যবস্থাপনা সম্পাদকে সবুজ গাজী নির্বাচিত হয়েছেন। যুব ও ক্রীড়া সম্পাদকে মাসুদ শাহরিয়ার রাকিব এবং উপ যুব ক্রীড়া সম্পাদকে সুজয় কুমার মৈত্র নির্বাচিত হয়েছেন। কর্মসূচি বিষয়ক সম্পাদকে সাগর বিশ্বাস রোহান এবং উপ কর্মসূচি বিষয়ক সম্পাদকে সুদীপ্ত কুমার মন্ডল নির্বাচিত হয়েছেন। ছাত্রীবিষয়ক বিষয়ক সম্পাদকে তিথি রাণী ঘোষ এবং উপ ছাত্রীবিষয়ক সম্পাদকে তাহেরুন নাহার তিপ্তি নির্বাচিত হয়েছেন।
এছাড়া কমিটি সহ সম্পাদক হিসেবে ১৯ জন এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন ২৯ জন সদস্য।

দরদি’র সকল সদস্য, কার্যনির্বাহী উপদেষ্টা ও শুভানুধ্যায়ী নব-গঠিত কমিটির সকলকে অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পদ্মার পানিতে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে বিজিবির ত্রাণ বিতরণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মার পানি বৃদ্ধি পেয়ে বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজেলার চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ দুর্যোগের সময়ে বানভাসি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার বেলা ১১টার দিকে চিলমারী ইউনিয়নের বাংলা বাজার-উদয়নগর এলাকায় বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) উদ্যোগে ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী (চাল, ডাল, তেল, আটা ও লবণ) বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন এবং কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

দুর্যোগের এই সময়ে বিজিবির পক্ষ থেকে খাদ্যসামগ্রী পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। উদয়নগর গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, চারদিকে পানি উঠায় আমরা পরিবার-পরিজন নিয়ে খুব বিপদে আছি। না ছিল খাওয়ার ব্যবস্থা, না ছিল চলাচলের উপায়। এই কঠিন সময়ে বিজিবির কর্মকর্তারা নিজ হাতে আমাদের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন।

অনুষ্ঠানে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই ৪৭ বিজিবি ব্যাটালিয়ন স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর রাখছে। চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বানভাসি মানুষদের দুঃখ-দুর্দশা লাঘবে আমাদের এই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম একটি প্রাথমিক পদক্ষেপ। দুর্গম ও প্লাবিত এলাকাগুলোতে বিজিবির টহল ও পর্যবেক্ষণ জোরদার রয়েছে।

খাদ্যসামগ্রী বিতরণ শেষে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অর্পিত দায়িত্বের অংশ। পদ্মার পানি বাড়ায় এই অঞ্চলের হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। আমরা সাধ্যমতো খাদ্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি এবং বন্যাকবলিত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে চট্টগ্রামে ৬৩ বিদেশির রিমান্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেফতার ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহিদুল ইসলাম এ আদেশ দেন।একই সঙ্গে মামলার তদন্তকারী সংস্থা কাউন্টার টেররিজম ইউনিটকে (সিটিইউ) ২০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বলেন, ৬৩ বিদেশি নাগরিককে গ্রেফতারের ঘটনায় করা মামলায় পুলিশ রিমান্ডের আবেদন করেছিল। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পাশাপাশি তদন্তকারী সংস্থা সিটিইউকে ২০ দিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে, গত ৮ সেপ্টেম্বর সকালে পুলিশ পাহারায় ৬৩ বিদেশি নাগরিককে আদালতে হাজির করা হয়। রিমান্ড আবেদনের শুনানির সময় তারাও এজলাসে উপস্থিত ছিলেন। পরে রবিবার (১৩ সেপ্টেম্বর) পুলিশ তাদের বিরুদ্ধে করা মামলায় রিমান্ডের আবেদন করে। মঙ্গলবার ওই আবেদনের শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, গত ৫ সেপ্টেম্বর মহানগরের একটি কুরিয়ার থেকে ১১৮ গ্রাম কোকেন উদ্ধারের ঘটনায় গ্রেফতার মোহাম্মদ মহসিনকে ৬৩ বিদেশি নাগরিকের বিরুদ্ধে করা মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন করেছে পুলিশ। একই সঙ্গে তাকে রিমান্ডে নেওয়ার আবেদনও করা হয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম জানান, গ্রেফতার ৬৩ বিদেশি নাগরিকের সঙ্গে মহসিনের সম্পৃক্ততা রয়েছে। তাদের থাকার জন্য তিনি একটি আটতলা ভবন ভাড়া করে দিয়েছিলেন। ওসি আরও জানান, কয়েক দিন আগে মহসিন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ১১৮ গ্রাম কোকেন ঢাকার এক ব্যক্তির কাছে পাঠিয়েছিলেন। পরে কোকেনের চালানটি ফেরত আসে। ওই ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ ৬৩ বিদেশি নাগরিকের অবস্থান সম্পর্কে জানতে পারে।

কোকেনের মামলায় সেই মহসিনেরী রিমান্ড : ১১৮ গ্রাম কোকেনের সূত্র ধরে নগরের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় ৬৩ বিদেশি নাগরিকের ‘আস্তানা’র তথ্য বেরিয়ে আসার ঘটনায় গ্রেপ্তার মোহাম্মদ মহসিনকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে তাকে খুলশী থানার সাইবার অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত এই আদেশ দেন। গত ১২ সেপ্টেম্বর নগরের খুলশী এলাকা থেকে মহসিনকে গ্রেফতার করে পুলিশ।তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি নগরের কর্ণফুলী এলাকায় একটি প্রতিষ্ঠানে কর্মকর্তা হিসেবে কাজ করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোকেনের মামলায় মহসিনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।একইসঙ্গে তাকে আইসিটি আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।পুলিশের দাবি, মহসিনের পাঠানো ১১৮ গ্রাম কোকেনের সূত্র ধরেই খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকার একটি আটতলা ভবনে ৬৩ বিদেশি নাগরিকের অবস্থানের তথ্য পাওয়া যায়।

পুলিশ জানায়, কয়েক দিন আগে কুরিয়ারের মাধ্যমে ঢাকায় এক ব্যক্তির কাছে কোকেন পাঠিয়েছিলেন মহসিন। পরে কোকেনগুলো ফেরত এলে বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে পুলিশ। অনুসন্ধানের একপর্যায়ে খুলশীর ওই ভবনে বিদেশি নাগরিকদের অবস্থানের তথ্য সামনে আসে। ৬৩ বিদেশি নাগরিকের সঙ্গে মহসিনের সরাসরি যোগাযোগ ছিল। তার মাধ্যমেই তাদের জন্য আটতলা ভবনটি ভাড়া নেওয়া হয়। এমনকি বিদেশিদের পাসপোর্টও তার কাছে জমা ছিল বলে দাবি পুলিশের।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ