আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

সমুদ্রেই ভবিষ্যত

নিজস্ব প্রতিবেদক

তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে সেমিনার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে সমুদ্রভিত্তিক পেশার সম্ভাবনা বিষয়ে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে সমুদ্রগামী জাহাজের পাশাপাশি জাহাজ চলাচল ব্যবস্থাপনা সম্পর্কিত ৩৫টি পেশা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। ‘সমুদ্রেই ভবিষ্যত’ শিরোনামে গতকাল শনিবার সকালে নগরীর আগ্রাবাদে জাতিতাত্ত্বিক জাদুঘরে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জাতিসংঘের বিশেষায়িত অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মেরিটাইম অ্যাম্বাসেডর ও বাংলাদেশ মেরিন একাডেমির সদ্যবিদায়ী কমান্ড্যান্ট ড. সাজিদ হোসেন এ সেমিনারের আয়োজন করেন। তাকে সহায়তা দেন বাংলাদেশ মেরিন একাডেমির প্রকৌশলী প্রশিক্ষক ও বিজনেস ডেভলপমেন্ট অফিসার নৌ-প্রকৌশলী আতিকুর রহমান চৌধুরী।
সেমিনারে মূল বক্তব্যে সাজিদ হোসেন ৩৫টি পেশার বিস্তারিত তুলে ধরে বলেন, ‘সময়োচিত সঠিক সিদ্ধান্তে সুবিশাল সমুদ্রে এবং সমুদ্রকে কেন্দ্র করে অসংখ্য কর্মধারায় তরুণ-তরুণীরা যুক্ত হতে পারেন। তাদের জন্য সৃষ্টি হতে পারে সুনিশ্চিত ভবিষ্যৎ। উচ্চ মাধ্যমিকের পরে মেরিন একাডেমিগুলোতে ব্যাচেলর অব মেরিটাইম সাইন্সে অনার্স ডিগ্রি নেওয়ার সুযোগ আছে। এরপর সমুদ্রগামী জাহাজের ডেক অফিসার, যার সর্বোচ্চ পদ মাস্টার মেরিনার অথবা ক্যাপ্টেন কিংবা মেরিন ইঞ্জিনিয়ার, যার সর্বোচ্চ পদ চিফ ইঞ্জিনিয়ার হওয়া যায়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্নাতক-স্নাতকোত্তর সনদ নিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলের ব্যবস্থাপনায়ও রয়েছে অনেক সুযোগ। সেমিনারে আরও বক্তব্য দেন জাতি-তাত্ত্বিক জাদুঘরের উপপরিচালক ড. মো. আতাউর রহমান, ডেইলি সানের ব্যুরো প্রধান মো. নুর উদ্দিন আলমগীর এবং এসডিজি ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট নোমান উল্লাহ বাহার।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সরকার দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে।সোমবার (১৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য নিশ্চিত করেন।সংবাদ সম্মেলনে তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পাচ্ছেন অধ্যাপক রইস উদ্দিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নুরুল ইসলাম এবং খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অধ্যাপক মোহাম্মদ মাসুদ।এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. আল ফোরকান, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ফরিদুল ইসলাম।

 

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ