আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

ঘুর্ণিঝড় রেমালঃ হাতিয়ার সাথে বাইরের সকল নৌ যোগাযোগ বন্ধ

মোঃএনায়েত হোসেন নোয়াখালী প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাগর উত্তল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে দেশের সকল প্রকার নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। নোয়াখালীর উপকূলীয় এলাকায় ৯ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকায় হাতিয়ায় ২৪২ টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র জন সাধারণের জন্য প্রস্তুত করা হয়েছে এবং সব ধরনের নৌযান ঘাটে নৌঙর করে রাখা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল থেকে হাতিয়ায় ব্যাপক বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সকাল থেকে হাতিয়া উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যাচ্ছে। এদিকে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ,ও সিপিপির কর্মীরা সভায় উপস্থিত ছিলেন। এদিকে হাতিয়া উপকূলীয় এলাকা ৯ নং বিপদ সংকেতের আওতায় থাকায় হাতিয়াতে সিপিপির ১৭৭ টি ইউনিটে তিনটি করে সিগন্যাল পতাকা উত্তোলন করা হয়েছে এবং নদীর তীরের লোকজন কে আশ্রয় কেন্দ্রে আসার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। সিপিপির সহকারী পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান জানান,হাতিয়ায় সিপিপির সকল ইউনিটের সদস্যদের কে ঘুর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত থাকতে নির্দেশ প্রদান করা হয়েছে। এদিকে হাতিয়া দ্বীপের সঙ্গে বাইরের সকল প্রকার নৌযান চলাচল বন্ধ থাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে এবং যাত্রীরা আটকে পড়ে আছে। এবং হাতিয়ায় কয়েকটি ইউনিয়ন জোয়ারের পানিতে ডুবে গেছে।এতে ফসলের জমি ও মাছের প্রজেক্ট গুলো পানিতে ডুবে কৃষক ও মাছ চাষীগণের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম
নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন
ছবি-৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরে বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের (সিসিএস) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাহাড়তলী এলাকায় অবস্থিত এই কার্যালয়ে শুক্রবার রাতে কার্যালয়ের একটি অংশে হঠাৎ করে আগুন লাগে। খবর পেয়ে রাত ১১টা ২৫ মিনিটে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কন্ট্রোল রুম। এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
পাহাড়তলীতে অবস্থিত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের এই কার্যালয় থেকে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন সরঞ্জাম, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় মালামাল সংরক্ষণ ও সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ