আজঃ রবিবার ২২ মার্চ, ২০২৬

চট্রগ্রামের লালদিঘীর পাড় মসজিদের গেইটে লালদিঘী আবাসিকের প্রকাশ্য নারী বানিজ্য

নিজস্ব প্রতিবেদক:

বানিজ্যিক নগরী:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক এলাকা এবং প্রশাসনিক অঞ্চল খ্যাত লালদিঘীর পাড়, লালদিঘী পার্কে অবস্থিত জামে মসজিদের মেইন গেইটের সামনে দীর্ঘদিন ধরে চলছে অসামাজিক কার্যকলাপ প্রকাশ্য নারী বানিজ্য।
প্রশাসনের নাকের ডগায় একটা ধর্মীয় প্রতিষ্ঠানে পাশে চলতে থাকা এসব অপকর্ম যেন দেখার কেউ নেই।

জানা গেছে লালদিঘীর পশ্চিম পাশে অবস্থিত হোটেল লালদিঘি (আবাঃ) পরিচালনায় রয়েছেন ৩ জনের একটি সিন্ডিকেট ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার শাহাজাদা পুরের বকুল খাদেম পিতা রহমত আলী খাদেম, মুন্না মিয়া পিতা বাচ্চুমিয়া ও কক্সবাজার উখিয়ার মাহফুজ, তাদের নেতৃত্বে হোটেল লালদিঘীতে দীর্ঘদিন ধরে চলে আসছে প্রকাশ্য দেহ ব্যাবসা।
এলাকাবাসী ও স্থানীয় ব্যাবসায়ী মহল প্রতিদিন মসজিদে নামাজ আদায় শেষে ধর্মপ্রাণ মুসল্লীরা লজ্জায় মাথা নিচু করে বাহির হতে দেখা যায়।

এসব হোটেলে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবারে দিগুন বেড়ে যায় নারীর সংখ্যা, দিন-রাত চলে পতিতা ব্যাবসা, নাম প্রকাশে অনিচ্ছুক স্হানীয় এক ব্যাবসায়ী বলেন দিনরাত ভাসমান পতিতাও মাদকাসক্তের আড্ডাস্হল এই লালদিঘী হোটেল, ভাই এসব কারনে দোখানে কোন ভাল গ্রাহকও আসেনা, আপনাদের মাধ্যমে বিষয়গুলো আমরা প্রশাসনের দৃষ্টিতে আনতে চায়।

তাদের দাবি যদিও বহুবার কোতোয়ালি থানা ও ডিবি অভিযান চালিয়ে একেক বারে ১৫-২০ জনকে গ্রেফতার করে নিয়ে যায়, ইতিপূর্বে নগরীর কোতোয়ালি থানাধীন ১৮ আবাসিক হোটেলের লাইসেন্স বাতিলের আবেদন করেছে কোতোয়ালি থানা।

কিন্তু অদৃশ্য কারনে তারা বারবার ছাড়া পেয়ে যায়, ছাড়া পেয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও একই কাজে জড়িয়ে পড়ে। এসব অসামাজিক কার্যকলাপ বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকার ধর্মপ্রাণ মুসল্লী ও বিভিন্ন ব্যাবসায়ীরা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কুতুবদিয়ায় ঈদ উপলক্ষে বাতিঘর সী-বীচে প্যাডেল বোট ও কায়াকিং বোটের শুভ উদ্বোধন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাতিঘর সী-বীচে প্যাডেল বোট ও কায়াকিং বোটের শুভ উদ্বোধন করেন স্থানীয় দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ। ২০ মার্চ, বিকালে জনসাধারণ নিয়ে উদ্বোধন করেন। এ উদ্যোগে স্থানীয় পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সমুদ্র উপকূলে পর্যটকদের জন্য নতুন এই বিনোদন সুবিধা চালুর প্রশংসা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইউপি সদস্য মো: ফোরকান, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান কুতুবী, সাংবাদিক ও পর্যটন সংশ্লিষ্ট উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় দক্ষিণ ধূরুং ইউপির চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, এই উদ্যোগের ফলে দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়বে এবং কুতুবদিয়ার পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে স্থানীয় যুবকদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কুতুবদিয়ার বাতিঘর সী-বীচ ইতোমধ্যে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। নতুন এই বোট সার্ভিস চালুর মাধ্যমে এলাকাটির আকর্ষণ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনের পরপরই পর্যটকরা প্যাডেল বোট ও কায়াকিং বোটে চড়ে সাগরের মনোরম পরিবেশ উপভোগ করেন। আয়োজকরা জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরে ইফতার ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।

উৎসব মুখর পরিবেশে ঈদ হয়ে উঠুক আনন্দঘন ও নিরাপদ : আবু সুফিয়ান এম.পি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চট্টগ্রাম-৯ আসনের সর্বস্তরের জনসাধারণসহ চট্টগ্রামবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।এক শুভেচ্ছা বার্তায় তিনি চট্টগ্রাম-৯ আসনের সর্বস্তরের জনসাধারণ, বিএনপির সর্ব পর্যায়ের নেতাকর্মী, সাংবাদিক, পেশাজীবি এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় আবু সুফিয়ান বলেন, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ভাতৃত্ববোধ, সহমর্মিতা এবং পারস্পরিক ভালোবাসার বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সমাগত হয়েছে। সিয়াম সাধনার মাধ্যমে অর্জিত আত্মসংযম, ধৈর্য ও ত্যাগের শিক্ষা-আমাদের ব্যক্তি, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হোক। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।

দেশ ও জাতির মঙ্গল কামনা করে তিনি বলেন, ঈদের আনন্দ শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠিত হোক। পবিত্র ঈদুল ফিতরের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক সকল নাগরিকের জীবন। ঈদের আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য ও বিভেদ। উৎসব মুখর পরিবেশে সকলের ঈদ হয়ে উঠুক আনন্দঘন ও নিরাপদ। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

প্রসঙ্গত, মাননীয় সংসদ সদস্য ঈদের দিন সকাল ৮টায় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। পরে চান্দগাঁও আবাসিক এ-ব্লকে অবস্থিত নিজ বাসভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

ঈদের ২য় দিন সন্ধ্যায় বাকলিয়া শাহ আমানত সেতু সংযোগ সড়কে অবস্থিত কে.বি কনভেনশন হলে মাননীয় সংসদ সদস্য’র উদ্যোগে “ঈদ পুনর্মিলনী” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে তিনি চট্টগ্রাম-৯ নির্বাচনী এলাকা, চট্টগ্রাম মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সাংবাদিক, পেশাজীবিসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ