আজঃ মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি, ২০২৬

নাগেশ্বরীতে বাল্য বিবাহ বন্ধে সেমিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নুরুন্নবী সরকার কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণপুর ইউনিয়ন যুব সংগঠনের বাস্তবায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও মহিদেব যুব সমাজ কল্যান সমিতির সহযোগিতায় বাল্যবিবাহ বন্ধে শীর্ষক সেমিনার কিশোরীদের ফুটবল টুনাম্যান্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুরে বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ সরকার কলেজ মাঠে অদ্য দুপুর ১২ টায় অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়।

এসময় বক্তারা বাল্যবিবাহের কুফল সম্পর্কে কথা বলেন, বাল্যবিবাহের ফলে কিশোরীদের সমস্যার কথা তুলে ধরেন।

এময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম রুবেল, নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,নারায়নপুর ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি শাহ আলম, মহিদেব যুব সমাজ কল্যান সমিতির সিএনবি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর গোবিন্দ মালাকর,ইউপি সদস্য 5 নং ওয়াড মোঃ খয়বর আলী,6 নং ওয়ার্ড ইউপি সদস্য,মোঃ সাইফুর রহমান,8 নাং ইউপি সদস্য মোঃ রহিম মোল্লা,7 নং ইউপি সদস্য কবিরুল ইসলামসহ অনন্যরা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে বাসের এসি বক্সে মিলল ইয়াবা, যুবক গ্রেফতার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ নুরুল কবির (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।বাকলিয়া থানা এলাকায় সোমবার ভোরে নতুন ব্রিজ গোলচত্বরে অস্থায়ী চেকপোস্টে তল্লাশির সময় তাঁকে গ্রেফতার করা হয়।নুরুল কবির (৩৫), কক্সবাজার জেলার মহেশখালী থানার বড় মহেশখালী জাগিরা ঘোনা নতুনবাজার লম্বা কবিরের বাড়ির শফিউল আলমের ছেলে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, নগরের নতুন ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়।এ সময় ভোর সোয়া পাঁচটার দিকে ‘সেন্টমার্টিন আব্দুল্লাহ’ নামের একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসে তল্লাশি করে সিটের উপরের এসি বক্সের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। জড়িত থাকার অভিযোগে নুরুল কবিরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

চট্টগ্রামে দেড় কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার – ৫।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে অভিযান চালিয়ে দেড় কোটি টাকার ইয়াবা ও ৩টি মোটরসাইকেলসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। নগরীর হালিশহর থানাধীন চুনা ফ্যাক্টরি মোড় এলাকা থেকে শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, কক্সবাজারের আব্দুর রশিদ (৪০) ও মো. সালাউদ্দিন কাদের (২৫), চট্টগ্রামের চান্দগাঁওয়ের কামরুল হক চৌধুরী (৩৫), সন্দীপের মো. শাহনেওয়াজ সাজু (২৯) এবং সাতকানিয়ার শাখাওয়াত হোসেন (২০)।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গোপন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল হালিশহর থানাধীন চুনা ফ্যাক্টরি মোড় এলাকায় অবস্থান নেয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পাঁচ জন ব্যক্তি তিনটি মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে গ্রেপ্তার করে। পরে তাদের সাথে থাকা দুটি শপিং ব্যাগের ভেতরে বিশেষ কৌশলে রাখা ২৪৫টি পলি জিপার প্যাকেট থেকে মোট ৪৯ হাজার ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার এই ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা। গ্রেফতার আসামিরা ও উদ্ধার করা ইয়াবাগুলো হালিশহর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আলোচিত খবর

চট্টগ্রাম বন্দরের অচলাবস্থার অবসান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার চুক্তি অন্তর্বর্তী সরকারের সময়কালে না হওয়ার ঘোষণা আসার পর চলমান লাগাতার ধর্মঘট স্থগিত করা হয়েছে। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক মো. ইব্রাহীম খোকন ধর্মঘট স্থগিতের সিদ্ধান্তের কথা জানান।বিদেশি কোম্পানির কাছে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছিল চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

আরও পড়ুন

সর্বশেষ