আজঃ মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি, ২০২৬

চট্টগ্রামে ঈদুল আজহায় গবাদি পশুর হাটের সার্বিক আইন-শৃঙ্খলা বিষয় সভা সিএমপির

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৪ উপলক্ষ্যে গবাদি পশু ক্রয়-বিক্রয়, চামড়া ক্রয়-বিক্রয় ও পরিবহন, জাল নোটের ব্যবহার রোধ এবং পশুর হাটের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে মতবিনিময় সভা ৬ জুন বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দামপাড়াস্থ সম্মেলন কক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে সিএমপি কমিশনার বলেন, আসন্ন ঈদুল আজহা ২০২৪ উপলক্ষ্যে নগরীর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সুষ্ঠু, নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।তিনি বলেন,প্রতিটি কোরবানির পশুর হাটের নিরাপত্তায় থানার নিয়মিত মোবাইল টিমের পাশাপাশি রয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প, অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম, জাল নোট শনাক্তকরণ বুথ, সাদা পোশাকে পুলিশি ব্যবস্থা, ওয়াচ টাওয়ার, মেডিকেল ক্যাম্প, মানি এস্কর্ট ও নিজস্ব স্বেচ্ছাসেবক ব্যবস্থা।এছাড়াও নেওয়া হয়েছে পশুর হাট কেন্দ্রিক বিশেষ ব্যবস্থা। পশুবাহী ট্রাক জোরপূর্বক যেন কোনো হাটে কেউ নিতে বাধ্য না করতে পারে, অনুমোদিত হাট ব্যতীত অন্য কোনো স্থানে যাতে কেউ পশুর হাট না বসাতে পারে, কোথাও যেন কেউ অবৈধ খুঁটির ব্যবসা না করতে পারে, পশুবাহী খালি ট্রাক ফেরত যাওয়ার সময় যাত্রী পরিবহন না করে ইত্যাদি বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।সিএমপি কমিশনার বলেন,ঈদের কোরবানির পশুর চামড়া ক্রয়-বিক্রয় ও পরিবহন সংক্রান্তেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। চামড়া পাচার রোধকল্পে সংগৃহিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ, কোনো এলাকায় যাতে সিন্ডিকেট তৈরি করে কোরবানির চামড়া ক্রয়-বিক্রয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখা, চামড়া ক্রয়-বিক্রয় এবং পরিবহনে কেউ যাতে চাঁদাবাজি করতে না পারে তা নিশ্চিত করা।এছাড়াও নগরবাসীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রতিটি ঈদ জামাতকেন্দ্রিক পৃথক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের ছুটিতে আবাসিক এলাকাসমূহের নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা।এসময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ)আ স ম মাহাতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্)আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মাসুদ আহাম্মদ, বিপিএম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর)মোঃ আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি) মহোদয়সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন, সিভিল সার্জন কার্যালয়, চসিক, গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ ব্যাংক, ওয়াসা, পিডিবি, র‍্যাব ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিগণ এবং বিভিন্ন হাটের ইজারাদার ও জনপ্রিতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁওয়ে “আমাদের পৌরসভা” অনলাইন সফটওয়্যার উদ্বোধন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও পৌরসভার বিভিন্ন নাগরিক সুবিধা যেমন, সকল সনদপত্র, হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স অনলাইনে সেবা প্রদানের লক্ষ্যে “আমাদের পৌরসভা” অনলাইন সফটওয়্যার এর উদ্বোধন করা হয়। সোমবার বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে সফটওয়্যারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাক ইশরাত ফারজানান, পৌরসভার প্রশাসক আরাফাত রহমান, সাবেক প্রশাসক সরকার মোস্তফা শাহীন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুজ্জামান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: মামুন বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার মো: শাহীন আকতার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: জিন্নাতারা ইয়াছমিন প্রমুখ।

এর আগে পৌরসভার প্রবেশমুখে স্থাপিত “সেবা কানন” (তথ্য ও সেবা কেন্দ্র) এবং “টিকাদান কেন্দ্র ও মাতৃদুগ্ধ কর্নার” ফিতা কেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানাসহ অন্যান্যরা। এ সময় পাশেই বেশকিছু ফলজ গাছের চারা রোপন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভা কর্তৃপক্ষ জানায়, এখন থেকে যে কোন পৌরসভার নাগরিক নিজ বাড়িতে বসে এমনকি দেশ, বিদেশে থেকে পৌরসভায় না এসেই “আমাদের পৌরসভা” সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন নাগরিক সুবিধা গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে প্রথমেই গুগল থেকে “আমাদের পৌরসভা” টাইপ করে সার্চ করলে একটি পেজ আসবে।

সেখানে প্রবে করে নিজের নাম, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। পরবর্তিতে নাগরিকের চাহিদা অনুযায়ী বিভিন্ন সুবিধা গ্রহণ করে সেখান থেকেই তার চাহিদা অনুযায়ী সনদ অনুমদনের পর ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। এক্ষেত্রে যারা অনলাইনে আবেদন করতে পারবেন না তারা সরাসরি “সেবা কানন” (তথ্য ও সেবা কেন্দ্র) তে এসে বিভিন্ন সুবিধা ও পরামর্শ গ্রহণ করতে পারবেন।

ভোট চুরি করতে আসলে বাড়ি থেকে বিদায় নিয়ে আসতে হবে সারজিস আলম।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এবার যে ভোট চুরি করতে আসবে, তাকে বাড়ি থেকে বিদায় নিয়ে আসতে বলবেন বলে মন্তব্য করেছেন পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের এনসিপি দলের প্রার্থী সারজিস আলম। পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী শেষ জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন-রক্ত দিয়ে দিবেন, জীবন দিয়ে দিবেন, একটা ভোট চুরি করতে দিবেন না। যে ভোট চুরি করার আশায় আসবে তার একমাত্র ঠিকানা হবে হাসপাতাল। তাকে বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে আসতে বলবেন। আমরা স্পষ্ট করে নির্বাচন কমিশনসহ সবাইকে বলতে চাই, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিংবা বিন্দুমাত্র কোনো ধরনের নীল নকশা কেউ যদি বাস্তবায়ন করার চেষ্টা করে, সর্বশেষ প্রধান নির্বাচন কমিশনারের পরিণতি যেন তারা মনে রাখে। তার গলায় জুতার মালা ছিল, আপনার গলায় কোন মালা থাকবে আপনি কল্পনাও করতে পারবেন না। ১২ তারিখের লড়াই আমাদের মুক্তির লড়াই। ১২ তারিখের লড়াই ইনসাফ প্রতিষ্ঠার লড়াই। আমরা জীবন দিয়ে, রক্ত দিয়ে এ লড়াইয়ে বিজয়ী হবো।

আলোচিত খবর

চট্টগ্রাম বন্দরের অচলাবস্থার অবসান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার চুক্তি অন্তর্বর্তী সরকারের সময়কালে না হওয়ার ঘোষণা আসার পর চলমান লাগাতার ধর্মঘট স্থগিত করা হয়েছে। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক মো. ইব্রাহীম খোকন ধর্মঘট স্থগিতের সিদ্ধান্তের কথা জানান।বিদেশি কোম্পানির কাছে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছিল চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

আরও পড়ুন

সর্বশেষ