আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

মানিকগঞ্জ:

মানিকগঞ্জে কারাগারের হিসাবরক্ষকের মরদেহ উদ্ধার

বাবুল আহমেদ মানিকগঞ্জ :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় ধলেশ্বরী সেতুর পশ্চিম পাশে একটি পিলারের কাছ থেকে মো: শহিদুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ৮ টার দিকে জরুরী সহায়তা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ধলেশ্বরী সেতুর পশ্চিম পাশের ৪ নং পিলারের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শহিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার বাজন দারগাতী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তিনি গাজিপুর কেন্দ্রী কারাগারে হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও ২ কন্যা সন্তান রয়েছে। তারা মানিকগঞ্জ পৌর শহরের গঙ্গাধরপট্টি এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম গত রাতে তার কর্মস্থল থেকে মানিকগঞ্জের বাসার উদ্দেশ্যে রউনা হন। রাত ১১ টার দিকে পরিবারের সাথে শেষ কথা হয়। এরপর থেকে তিনি নিখোজঁ ছিলেন।

পুলিশ জানায়, স্থানীয় একজন কৃষক সকাল ৮টার দিকে ধলেশ্বরী সেতুর পশ্চিম পাশের ৪ নং পিলারের কাছে একটি অজ্ঞাত লাশ দেখতে পেয়ে ইউনিয়ন পরিষদের একজন গ্রাম পুলিশকে খবর জানালে ওই গ্রাম পুলিশ জরুরী সহায়তা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এরআগে, সোমবার সকালে নিহতের স্ত্রী শামসুন্নাহার রুমি সকাল সোয়া সাতটার দিকে থানায় গিয়ে মৌখিক অভিযোগ জানান যে, তার স্বামী গতরাত থেকে নিখোঁজ। পরে পুলিশ নিহতের স্ত্রীকে প্রাপ্ত মরদেহটি তার স্বামীর কি’না যাচাই করার জন্য ঘটনাস্থলে নিয়ে আসলে তিনি মরদেহটির পরিচয় শনাক্ত করেন।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাবিল হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ