আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

হাফেজ মুহাম্মদ সৈয়দ তৈয়্যব শাহ (রহ.) ৩১তম ওরশ শরীফ পালিত

সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের আয়োজনে হযরত শাহছুফি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রেহনুমায়ে শরীয়ত ও তরিক্বত আওলাদে রাসূল (সা.) মুরশিদে বরহক হযরত শাহছূফি হাফেজ মুহাম্মদ সৈয়দ তৈয়্যব শাহ (রহ.) এর ৩১তম বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম প্রতিষ্ঠিত আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ২২ জুন ২০২৪ খ্রি, ১৫ জিলহজ¦, শনিবার সকালে হযরত খাজা আব্দুল হাকিম শাহ আল মাইজভা-ারী মাজার প্রাঙ্গণে খতমে কোরআনে পাক, খতমে গাউছিয়া শরীফ, মিলাদ, দোয়া, মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক ও সমাজসেবক আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম এতে সভাপতিত্ব করেন। ধর্মীয় এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম। আলোচনা করেন অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, অধ্যক্ষ মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, সাবেক অধ্যক্ষ বাদশা আলম, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সমাজসেবক নেছার আহমদ, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ফরিদুল আলম। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল মান্নান। প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম বলেন, পবিত্র ইসলাম কাল কেয়ামত পর্যন্ত দুনিয়ায় জারি থাকবে। আল্লাহর অলি ও সাচ্চা আলেম দ্বারা পবিত্র ইসলামের প্রচার ও প্রসার অব্যাহত থাকবে। তিনি বলেন, ১৯৫৪ সালে সিরিকোটি (রহ.) কর্তৃক চট্টগ্রাম ষোলশহরে প্রতিষ্ঠিত ‘জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্্রাসা’ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ ‘সাচ্চা আলেম’ তৈরির একটি কারখানা। তিনি বলেন, বাংলাদেশে ১৯৪২ খ্রি. থেকে আল্লামা সৈয়দ তৈয়্যব শাহ (রহ.) চট্টগ্রামে আসা-যাওয়ায় ছিলেন। হযরত সিরিকোটি হুজুরের ওফাত পরবর্তী কাল থেকে শুরু করে ১৯৮৬ সাল পর্যন্ত হযরত তৈয়ব শাহ (রহ.) বাংলাদেশ সফর করে (মাঝখানে কয়েক বছর ছাড়া)। হযরত সৈয়দ তৈয়্যব শাহ (রহ.) মাধ্যমে কাদেরিয়া ত্বরিকার মূলধারা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে যায়। জনাব মনজুর আলম সুন্নিয়তের উপর সকলকে জীবন ধারনের আহ্বান জানান। পরে তবারুক বিতরণ করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পবিত্র মাহে রমজান উপলক্ষে আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গত (১৩ই মার্চ২৫ইং) শুক্রবার বাদে আসর ৪নং সানাইয়া পাকিস্তান সিগ্নেল পবিত্র শোহাদায়ে বদর দিবস শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে মুহাম্মদ একান্দর আলমের সঞ্চালনায়, অত্র শাখার সভাপতি মাওলানা আব্দুল হক সাহেবের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে নূরানী ত্বকরীর পেশ করেছেন চট্টগ্রাম থেকে সংযুক্ত আরব আমিরাতে আগত মেহমান, রাউজান উরকিরচর গাউছিয়া মোহাম্মদীয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও আল্লামা আব্দুল মালেক শাহ (রহঃ) কমপ্লেক্স ট্রাস্ট’র সম্মানিত চেয়ারম্যান আলা হযরত-এর রুহানি সন্তান, অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল-কাদেরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আব্দুল মালেক শাহ (রহঃ) কমপ্লেক্স ট্রাস্ট’র সেক্রেটারি শাহজাদা মহিউদ্দীন মোহাম্মদ তৌসিফ রেজা আল কাদেরী,এতে আরো বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার গোলামোর রহমান,মাওলানা আব্দুস ছামাদ,মুহাম্মদ ওসমান, মুহাম্মদ আব্দুস সবুর,,মুহাম্মদ আরিফুল ইসলাম, মুহাম্মদ কাজী মাসুদ,মুহাম্মদ শফিউল ইসলাম,মুহাম্মদ নাঈম উদ্দীন,মুহাম্মদ আবু বক্কর,মুহাম্মদ ওমর ফারুক, প্রমুখ,এতে বক্তারা আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশের উদ্যোগে দেশে এবং প্রবাসে সংগঠনিক ভিবিন্ন বৃহত্তর মানবিক কর্ম ও কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় তুলে ধরেন,এবং রমদ্বানের গুরুত্ব ও শোহাদায়ে বদর দিবসের যে শিক্ষা তার উপর গুরুত্বপূর্ণ বক্তৃতার মাধ্যমে মুসলিম মিল্লাতের কি করনীয় শ্রোতাদের মাঝে আলোকপাত করেন, সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি হয়।

গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নাজিরহাট প্রতিনিধি: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রমের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা সদরে সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি থেকে বেসরকারি ভাবে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর।

বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন কাঞ্চন, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিম উদ্দিন শাহীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. জালাল উদ্দিন চৌধুরী, মোজাহারুল ইকবাল লাভলু, এন এম রহমত উল্লাহ, সংগঠনের সভাপতি ধীমান দাশ, সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, উপদেষ্টা ড. তরুণ কুমার আচার্য্য, কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রুবেল শীল, আহমেদ এরশাদ খোকন, সাংবাদিক জিপন উদ্দিন, শিমুল পাল, বিজন শীল, ঝুমুর সর্দ্দার, মিন্টু দাশ গুপ্ত, সুল্বভ দত্ত, কৃপাঞ্জন আচার্য, সোনা রাম আচার্য, উপদেষ্টা নারায়ন আচার্য। সংগঠনের দুই সদস্যকে নগদ অর্থ প্রদান করা হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ