আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বরুন আচায্য বলাই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর নিয়মিত ত্রৈমাসিক সভা চট্টগ্রাম পাচলাইশ থানাধীন হামজারবাগস্থ শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী খানকাহ শরীফে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত,নাতে রাসুল (সাঃ)ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ-এর সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী। কেন্দ্রীয় পর্ষদ সদস্য জনাব আলমগীর কবির এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পর্ষদ সহ-সভাপতি জনাব সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ, কেন্দ্রীয় পর্ষদ সদস্য সর্বজনাব শেখ মুজিবুর রহমান বাবুল,ডাঃ মাসুদ,বীর মুক্তিযোদ্ধা এম শামসুল আলম,সাহেদ আলী চৌধুরী,শেখ মাকসুদুর রহমান দুলাল,আবুল কালাম,মাওলানা হাবিবুল হোসাইন,তাজ মোঃ মিয়া,এস এম মোর্শেদূল আমিন,মোহাম্মদ হারেছ,এইচ এম জসীম উদ্দিন জিকো, শফিউল আজম নেজাম,এম মকসুদুর রহমান হাসনু,নুরুল করিম নুরু,মোহাম্মদ আলী,ফজলুল করিম ফজু,সাংবাদিক সফিউল আলম,মোহাম্মদ হাসেম,জয়নাল আবেদীন জুলু, মাহাবুবুল আলম শাহ্,আমির খসরু,এস এম মহিবুল্লাহ,মোহাম্মদ রেজোয়ান নূর সিদ্দিকী উজ্জ্বল, মোঃ আশরাফুজ্জামান,এইচ এম আলী আবরাহা দুলাল,আশরাফ সিদ্দিকী,দিদারুল আলম,মোহাম্মদ আজম প্রমখ। সভায় পূর্বনির্ধারিত আলোচ্যসূচী মোতাবেক সম্মানিত সদস্যগণ আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় এৈমাসিক প্রতিবেদন পাঠ করা হয় এবং বিগত সভার সিদ্ধান্তসমূহ পাঠান্তে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। উক্ত সভায় আগামী জুলাই মাস হতে শুরু হতে যাওয়া “সাংগঠনিক সংলাপ-২০২৪” নিয়ে বিস্তারিত আলাপ-আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক সংলাপ ২০২৪ এর সার্বিক সফলতা কামনা করা হয়।এছাড়াও
সাংগঠনিক সেল,প্রচার ও মিডিয়া সেল,তাত্ত্বিক সেল সহ বিভিন্ন সেলের
দায়িত্বশীল সম্মানিত সদস্যগণ তাদের স্ব স্ব সেলের সুবিধা-অসুবিধা ও ভবিষ্যত কর্মপন্থা তুলে ধরেন। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ-এর সকল সাংগঠনিক ও নীতিনির্ধারণী বিষয়াবলীতে রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)-র সিদ্ধান্ত চুড়ান্ত সিদ্ধান্ত হিসাবে পরিগনিত হবে মর্মে এই সভায় উপস্থিত সকলে সর্বসম্মত মতামত প্রকাশ করেন। সভায় দেশ-জাতি উম্মাহ ও বিশ্বমানবতার মুক্তি কামনা করে আল্লাহ সুবহানাহুতাআলার দরবারে ফরিয়াদ করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নাজিরহাট প্রতিনিধি: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রমের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা সদরে সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি থেকে বেসরকারি ভাবে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর।

বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন কাঞ্চন, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিম উদ্দিন শাহীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. জালাল উদ্দিন চৌধুরী, মোজাহারুল ইকবাল লাভলু, এন এম রহমত উল্লাহ, সংগঠনের সভাপতি ধীমান দাশ, সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, উপদেষ্টা ড. তরুণ কুমার আচার্য্য, কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রুবেল শীল, আহমেদ এরশাদ খোকন, সাংবাদিক জিপন উদ্দিন, শিমুল পাল, বিজন শীল, ঝুমুর সর্দ্দার, মিন্টু দাশ গুপ্ত, সুল্বভ দত্ত, কৃপাঞ্জন আচার্য, সোনা রাম আচার্য, উপদেষ্টা নারায়ন আচার্য। সংগঠনের দুই সদস্যকে নগদ অর্থ প্রদান করা হয়।

মাভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চাতুয়া শাখার ইফতার মাহফিল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দুবাই চাতুয়া শাখা (প্রস্তাবিত) হক কমিটির এর উদ্যোগে সোমবার ৯ মার্চ বাদ-এ আছর দুবাইয়ের চাতুয়ায় কমিটির অস্থায়ী কার্যালয়ে পবিত্র ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কমিটির সভাপতি মুহাম্মদ বদিউল আলম বদির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঈনুদ্দীন অনিকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন অধ্যক্ষ আলহাজ্ব মুহাম্মদ হাসান রেজা আল কাদেরী (মা.জি.আ.)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মওলানা মুহাম্মদ দিদারুল আলম কেন্দ্রীয় সদস্য, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন উপদেষ্টা আজমান শাখা ও উপদেষ্টা কাজী ফয়জুল ইসলাম করিম দুবাই হামরিয়া শাখা ও ব্যবসায়ী আবদুর রহিম।

এতে শত শত আশেকে রাসুল (সাঃ) ও আশেকে মাইজভান্ডারীর উপস্হিতিতে বক্তারা বলেন, ইহকালের শান্তি ও পরকালের মুক্তির জন্য যুগে যুগে আল্লাহর অলিদের আগমন ঘটে পরিশেষে মহান মালিক হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারীর যে মিশন হুক্কুল লা হুক্কুল ইবাদত ধারণ করে মানবতার কল্যাণে নিয়োজিত রাখার আহবান জানান।

অত্র কমিটির সিনিয়র সভাপতি এরশাদ, সাংগঠনিক সম্পাদক মিজান, প্রচার সম্পাদক রাশেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল সহ চাতুয়াপার্কিংয়ে কর্মরত প্রবাসী ভাইদের আন্তরিক প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রধান আলোচকের আখেরী মুনাজাত ও ইফতার ও তরারুক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ