বিনোদন বাংলা:

ববি সন্ধ্যা ছয়টায় শুটিং স্পটে আসতেন : রাশিদ পলাশ

বিনোদন ডেস্ক:

বাংলা সিনেমা:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গত ঈদের পরদিন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও নির্মাতা রাশিদ পলাশের মধ্যকার অপ্রীতিকর ঘটনার এখনও কোনো সুরাহা হয়নি। বরং তাদের মধ্যে দ্বন্দ্ব এখন চরমে। ঈদের ছবি ‘ময়ূরাক্ষী’ মুক্তিকে কেন্দ্র করে পরিচালক রাশিদ পলাশকে চিত্রনায়িকা ববি চড় মেরে ঘটনার সূত্রপাত ঘটান বলে জানা গেছে। কিন্তু পলাশ বলছেন – এমন কোনো ঘটনা ঘটেনি। তবে ময়ূরাক্ষী ছবির নানা অসঙ্গতির বিষয় তুলে নির্মাতা রাশিদ পলাশের বিরুদ্ধে ববি ও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সংবাদ সম্মেলনও করা হয়েছে। তবে সংবাদ সম্মেলনের মূল এজেন্ডা ছিল – ববি’র বিরুদ্ধে হওয়া চুরি ও হত্যাচেষ্টার মামলা নিয়ে। যাইহোক, সংবাদ সম্মেলনের পরদিন নায়িকা ববি ও প্রযোজনা সংস্থার অভিযোগ অস্বীকার করেছেন নির্মাতা রাশিদ পলাশ। তিনি বলেন, আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।

জানা যায়, সোমবার বিকেলে হওয়া সংবাদ সম্মেলনে ময়ূরাক্ষী ছবির নায়িকা ববি ও প্রযোজনা সংস্থা আজ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আয়েশা সিদ্দিকা ও সুমি উপস্থিত ছিলেন। এই দুই কর্মকর্তার সামনে নির্মাতা ও নায়িকার দ্বন্দ্বের বিষয়টি সামনে চলে আসে। তারা বলেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন পরিচালক পলাশ। তিনি ছবির কাজ সময় মতো শেষ করেননি, ছবিটি সময়মতো রিলিজও করেননি। আমরা পলাশকে টাকা দিয়েছি। কিন্তু তিনি তা সঠিকভাবে বণ্টন করেননি। ববির গানসহ অনেক দৃশ্য কেটে ফেলা হয়েছে। আর ছবিটি কেনো মাত্র দুটি হল পেল তা জানার জন্য নির্মাতা পলাশকে ডাকা হয়েছিল। আমরা সবাই ছিলাম সেখানে। নির্মাতা বিপরীতমুখী কথা বলছিলেন। এমনকী ময়ূরাক্ষী রিলিজের আগে ছবিটি প্রযোজকদের দেখানোও হয়নি।

সংবাদ সম্মেলনে বলা হয় – চলতি মাসের ১২ তারিখের মধ্যে পরিচালক রাশিদ পলাশ যদি সব কিছু ঠিক করে না দেন, তাহলে তার বিরুদ্ধে আইনগত নেবেন প্রযোজকরা। এইসব বিষয়ে নির্মাতা রাশিদ পলাশ বলেন, আমার বিরুদ্ধে তারা যেসব অভিযোগ এনেছে সেগুলোর কোনো ভিত্তি নেই। তারা নিজেদের মতো করে অভিযোগ সাজিয়েছে। ময়ূরাক্ষী ছবিটি সেন্সরের জন্য জমা দেওয়ার আগে নায়িকা ববিসহ প্রযোজনা সংস্থার কয়েকজন ছবিটি কমপক্ষে ১০বার দেখেছেন। তখন তো তারা এমন অভিযোগ করেননি ? একবছর পর এসে তারা এমন অভিযোগ কেনো আনলেন, সেটা আমার বোধগম্য নয় ?

নায়িকার দৃশ্য ছেটে ফেলা ও পারিশ্রমিকের বিষয়ে পলাশ বলেন, ববি পারিশ্রমিক নিয়ে মিথ্যা অভিযোগ এনেছেন। ববি শুটিংয়ে সময়মতো আসতেন না। সকাল ১০ টাইম দেওয়া থাকলে তিনি শুটিংয়ে আসতেন সন্ধ্যা ৬টায়। তবুও অনেক কষ্ট করে শুটিং শেষ করেছি। এছাড়া তাকে কত টাকা দেওয়া হয়েছে সব ডকুমেন্ট আমার কাছে আছে। আর্থিক বিষয়ে যে অভিযোগ এসেছে সেগুলো আমি দুই – একদিনের মধ্যেই প্রকাশ্যে আনবো।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার : কণ্ঠশিল্পী জুলির বিবৃতি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে বিতর্কিত ঈদ রাজনৈতিক সংশ্লিষ্টতাযুক্ত শিল্পীকে দিয়ে গান পরিবেশন করানোর অভিযোগ তুলে একটি কুচক্রী মহল ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুলেখা আক্তার জুলি। এসব অপপ্রচার সর্বতোভাবে ‘মিথ্যা’ দাবি করে তিনি বিবৃতি দিয়েছেন। সম্প্রতি এ বিষয়ে নিজের ফেসবুক আইডিতে একটি প্রতিবাদলিপি প্রকাশ করেন এই শিল্পী।


বিবৃতিতে কণ্ঠশিল্পী জুলেখা আক্তার জুলি বলেন, একজন পেশাদার শিল্পী হিসেবে বিভিন্ন রাজনৈতিক বা সামাজিক সংগঠনের অনুষ্ঠানে গান পরিবেশন করা তাঁর পেশাগত দায়িত্বের অংশ, যা সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক রূপ দিয়ে মিথ্যা অপপ্রচার চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে তাঁর সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যম এবং সামাজিকমাধ্যমে আমার ব্যাপারে ছড়নো বিভ্রান্তমূলক ও মিথ্যা তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কিছু ব্যক্তি আমার সফলতায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা, ভিত্তিহীন, মানহানীর সংবাদসহ নানা অপপ্রচার চালাচ্ছে। তার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং মানহানিকর। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করছে। আমি উক্ত অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদমাধ্যমের কাছে নিজের অবস্থান পরিষ্কার করে শিল্পী জুলেখা আক্তার জুলি বলেন, সংবেদনশীল কোনো সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া সাংবাদিকতার মৌলিক দায়িত্ব। কিন্তু এ ক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি।

তিনি বলেন, আমি কখনোই কোনো রাজনৈতিক দলের দলীয় পদ-পদবীতে ছিলাম না এবং এখনো নেই। ১৭ বছর ধরে পেশাদার শিল্পী হিসেবে বিভিন্ন আয়োজনে গান গেয়ে আসছি। কিন্তু অতীতে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় ধারণ করা ছবি ও ভিডিও ব্যবহার করে একটি কুচক্রী মহল আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্তা করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের মানহানিকর মিথ্যাচার থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানিয়ে এই শিল্পী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে মানহানি ও অপপ্রচারের ঘটনায় প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

ইতালির ভেনিস শহরে অভিনেত্রী বাঁধনকে হেনস্তায় প্রতিক্রিয়া জানান মডেল পিয়া

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইতালির ভেনিস শহরে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও হামলার ঘটনা ঘটেছে।বিনোদন অঙ্গনে এনিয়ে প্রতিবাদ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশের বাইরে ঘটে যাওয়া এ ধরনের ঘটনা এবং নারী ও শিল্পীদের প্রতি মানুষের ক্রমবর্ধমান নিষ্ঠুরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল।

মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের উদ্বেগ ও হতাশার কথা জানান তিনি। সরাসরি বাঁধনের নাম উল্লেখ না করে পিয়া জান্নাতুল লেখেন, ‘মানুষ দিন দিন এতটা নিষ্ঠুর আর সংবেদনহীন হয়ে যাচ্ছে, বিশেষ করে নারী আর শিল্পীদের প্রতি, যেটা সত্যিই ভাবায়।

তিনি আরো লেখেন, ‘দেশের বাইরে থাকলেই যে মানুষের চিন্তাভাবনা বদলে যায় বা মনটা আরও খোলামেলা হয়ে যায়, আসলে তা নয়। আমার কাছে আসল উন্নতি বোঝা যায় একজন মানুষ অন্যকে কতটা সম্মান করে, কতটা বুঝতে পারে আর কতটা মানবিক থাকতে পারে, সেখানেই। দুঃখের বিষয়, এই জায়গাগুলোতেই আমরা যেন ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছি।

গত সোমবার রাতে ভেনিসের মেস্ত্রে এলাকায় আজমেরী হক বাঁধনকে‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে
হামলা করেন।এ সময় তার সঙ্গে ছিলেন ভাই ও শিশু সন্তান। পরে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দিয়ে অভিনেত্রীকে এরপর তাকে গালিগালাজ ও হেনস্তা করা হয় বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি এসে বাঁধন জানান, পার্কের মধ্যে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তার গায়ে কোমল পানীয় ও পানি ছুড়ে মারা হয় এবং মারধরের সময় তার মুঠোফোন ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার প্রতিবাদ জানান অভিনেত্রী। পরে এ ঘটনায় স্থানীয় ভেনিস থানায় অভিযোগ দায়ের করেছেন বলেও জানা গেছে।২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছিলেন আজমেরী হক বাঁধন

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ