আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশের উপজেলা চেয়ারম্যান জসিমকে গ্রেফতারের নির্দেশ

চট্টগ্রাম ব্যুরো:

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম জানান -ঋণখেলাপির মামলায় গত ৩০ এপ্রিল তাঁকে পাঁচ মাসের কারাদণ্ড দেন চট্টগ্রাম অর্থঋণ আদালত। প্রার্থী হতে ওই সময়ে হাইকোর্টে রিট করেছিলেন ‘দণ্ডিত’ জসিম উদ্দিন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের অর্থঋণ আদালত। গতকাল বুধবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।
আদালত সূত্রে জানা গেছে, ঋণখেলাপির মামলায় গত ৩০ এপ্রিল তাঁকে পাঁচ মাসের কারাদণ্ড দেন চট্টগ্রাম অর্থঋণ আদালত। প্রার্থী হতে ওই সময়ে হাইকোর্টে রিট করেছিলেন ‘দণ্ডিত’ জসিম উদ্দিন। ৬০ কোটি টাকা খেলাপির মধ্যে ৪২ কোটি পরিশোধ করে ব্যাংকের প্রধান কার্যালয়ে এমডির সঙ্গে সোলেনামা করার কথা জানিয়েছিলেন সে সময়ে। ২০১৬ সালে পদ্মা ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে জেসিকা ট্রেড ইন্টারন্যাশনালের নামে ৬০ কোটি টাকা ঋণ নেন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দীন। সময় নিয়েও তা পরিশোধ না করায় সুদে আসলে তা দাঁড়ায় ৮৯ কোটি টাকায়। ঋণ শোধ না করায় ২০২০ সালের ১৮ জুলাই জসিম উদ্দিনের বিরুদ্ধে করা মামলায় ঋণের বিপরীতে জামানত রাখা তাঁর বাড়ি-গাড়ি ও সম্পদ জব্ধ করার নির্দেশ আসে আদালত থেকে। আদালত তাঁর দুটি গাড়ি, চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশীর বাড়ি ‘জসিম হিল পার্ক’, পাথরঘাটা এলাকার ছয় তলা ‘মফজল টাওয়ার’ ও চন্দনাইশের একটি ডুপ্লেক্স ভবন ক্রোকের আদেশ দেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ