আজঃ বুধবার ৬ মে, ২০২৬

আমরা করবো জয় আয়োজিত সভায় সুজন মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান

নিজস্ব প্রতিবেদক

আমরা করবো জয় আয়োজিত সভায় বক্তব্য রাখছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। আজ বুধবার (১০ জুলাই ২০২৪ইং) বিকেলে খোরশেদ আলম সুজন এর উত্তর কাট্টলীস্থ বাসভবনে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আমরা করবো জয়’ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উক্ত আহ্বান জানান সুজন।

এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা সুজন বলেন, ত্রিশ লক্ষ মানুষের রক্ত এবং দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার উষালগ্নে মাত্র তিন বছরের মাথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারবর্গকে হত্যা করে দেশী বিদেশী ষড়যন্ত্রকারীরা। ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মৃত্যুঞ্জয়ী মূল্যবোধগুলোকে পরবর্তী সরকারগুলো পদদলিত করে দেশকে পাকিস্তানি ভাবধারায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। অনেকেই তখন বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে উপহাস করেছে। আজকের বাংলাদেশে দাড়িয়ে আমরা বলতে চাই, বাংলাদেশ আজ শুধুই দারিদ্র্যের উদাহরণ নয়। জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ সমৃদ্ধি এবং অগ্রযাত্রার উদাহরণ হয়ে দাড়িয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ পৃথিবীর বুকে এক অপার বিস্ময়। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আজ ঈর্ষনীয়। আর তাই বাংলাদেশের এই অগ্রযাত্রা অনেকের গা-জ্বলার কারণ হয়ে দাড়িয়েছে। এই অগ্রযাত্রা অনেকে সহ্য করতে পারছে না বলে তারা ছলে বলে কৌশলে ষড়যন্ত্র করছে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশকে রুখে দাড়ানোর জন্য। একই ষড়যন্ত্র বলে তাঁরা ১৯৭৫’র ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করেছিল। জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর আমরা সেদিন স্লোগান দিয়েছিলাম এক মুজিবের রক্ত থেকে লাখো মুজিব জন্ম নেবে। আমাদের সেই স্লোগান আজ সত্যি হয়েছে। আজ বাংলাদেশের পথে প্রান্তরে অজস্র মুজিব জন্ম নিয়েছে। তারা আজ সকল ষড়যন্ত্র চক্রান্ত রুখে দিতে বদ্ধ পরিকর। যুগে যুগে এদেশের ছাত্র যুব সমাজ সকল প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজও ছাত্র যুব সমাজকে দেশ রক্ষায় শেখ হাসিনার নেতৃত্বে সূচিত জাতীয় উন্নয়ন, অগ্রযাত্রা ও সমৃদ্ধিকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মহানগর ছাত্রলীগের সভাপতি এস এম ইমরান হাসান আহমেদ ইমু’র সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর ছাত্রলীগের সহ-সভাপতি আ ফ ম সাইফুদ্দিন, তালেব আলী, শওকত আলী রনি, জয়নাল উদ্দিন জাহেদ, নোমান চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক সুজন বর্মন, রনি মির্জা, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. রায়হান, শফিকুল আলম পারভেজ, আমির হোসেন সোহাগ, আব্দুল মান্নান রুবেল, আজিজুল হক আজিজ, শহীদুল্লাহ বাবলু, শেখর দাশ, মনিরুল হক মুন্না, শুভ ঘোষ, কপিল কর, হাবিবুর রহমান, হাসান আলী, মো. রাশেদ, সজোয়ার জিকু, মো. আরাফাত রুবেল প্রমূখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বিদায়ের সাজানো কফিন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

তুমি একবার ‘না’ বলো
আমি থেমে যাব
নি:শব্দ রাতের মতো
অসীমে মাঝে মিশে যাব ।

আমি হারিয়ে যাব
অনেক দূরে—
যেখানে কেউ খুঁজে পাবেনা
মায়া মমতাহীন গহীন অন্ধকারে ।

এই পৃথিবী আমার নয়
এই ফুলের বাগান আমার নয়
এখানে কেউ কারো নয়
শুধুই মিথ্যা মায়াময় ।

এখানে অবুঝ প্রেমের খেলা
এখানে ক্ষণিকের ফুলের মেলা
এখানে অজানা পথে চলা
এখানে ঝরা ফুলের মালা ।

এখানে চোখের জলে
কষ্টের ফুল ফোটে
এখানে বোবা কান্নায়
পাথরে ফুল ফোটে ।

আমি যাব চলে
অনেক অনেক দূরে,
কে যেন ডাকে মোরে
মায়া নদীর তীরে ।

আবার আসিব ফিরে
হারানো দিনের গানে
সকল কষ্ট ভুলে যাব
ক্ষণিকের মহামিলনে ।

যদি আর না ফিরি
এই সাজানো বাগানে,
একটি ফুল ছিটিয়ে দিও
বিদায়ের সাজানো কফিনে ।

রচনাকাল :২৭/৪/২০২৬

নানান আনন্দ ও আয়োজনে বর্ষবিদায় জানিয়ে নতুন বর্ষবরণে আন্তর্জাতিক বিশ্বতান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের চৈত্র সংক্রান্তি ১৪৩৩।বর্ষবিদায়ের মধ্যে দিয়ে বর্ষবরণের আয়োজন। চৈত্র সংক্রান্তি ১৪৩৩, ১৩ ও ১৪ এপ্রিল ২০২৬ উৎযাপিত হলো বাঙালির প্রাণের উৎসব নববর্ষ। এই উৎসবের আমেজ অন্যান্য উৎসবের তুলনায় ভিন্ন যা প্রত্যেক বাঙালির বাঙালী মনোভাবকে ফুটিয়ে তুলে।নানান রকম আয়োজনের মধ্যে দিয়ে প্রতিবারের ন্যায় এইবার ও চট্টগ্রাম শিল্পকলা একাডেমী, সি আর বি শিরীষ তলা, চন্দনাইশ,এপেক্স ক্লাব,বন্ধুই শক্তি ক্লাব -২০০০ চট্রগ্রাম থিয়েটার প্রাঙ্গণে তাদের বর্ষবিদায়ের সর্বকালের সবচেয়ে বেশি উৎসব পালন করেছেন আন্তর্জাতিক বিশ্বতান এর প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহার নেতৃত্বে আন্তর্জাতিক বিশ্বতান টীম।

নাচ, গান, আবৃত্তি ও অভিনয় সব কিছু মিলিয়ে আন্তর্জাতিক বিশ্বতানের শিল্পীরা ফুটিয়ে তুলেছিলেন ও সাজিয়েছিলেন উৎসবটিকে।নৃত্য পরিচালনায় ছিলো হৃদিতা দাশ পূজা ও সংগীত লিড এ ছিলেন অনিক দাশ। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের সদস্যগণ।

আলোচিত খবর

ক্রুড অয়েলের সরবরাহ স্বাভাবিক উৎপাদনে ফিরবে একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি।মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল প্রতিষ্ঠানটির ক্রুড অয়েল প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে পুরো রিফাইনারিতে। ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সংকট কেটে যাওয়ায় উৎপাদনে ফিরছে রিফাইনারিটি।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৭ মে থেকে প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম পুনরায় শুরু হবে। এদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাত থেকেও আরও এক লাখ টন ক্রুড অয়েল আসার কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, রিফাইনারিতে সাধারণত সৌদি আরবের এরাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল পরিশোধন করা হয়। প্রতিবছর চাহিদা অনুযায়ী প্রায় ১৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারির পর আর কোনো ক্রুড অয়েল দেশে আসেনি।

এতে করে প্রথমবারের মতো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি, যা ১৯৬৮ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর নজিরবিহীন ঘটনা।পরবর্তীতে বিকল্প রুট ব্যবহার করে তেল আমদানির উদ্যোগ নেয় বিপিসি। এর অংশ হিসেবে লোহিত সাগর হয়ে সৌদি আরব থেকে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল দেশে আনা হচ্ছে। জাহাজটি ৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে এবং ৬ মে থেকে তেল খালাস শুরু হবে। ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজুর রহমান জানান, সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। জাহাজ থেকে তেল খালাস শেষে ৭ মে থেকে পরিশোধন কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, আপাতত ক্রুড অয়েলের বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই। চলতি মাসেই আরও একটি জাহাজ তেল নিয়ে দেশে আসার কথা রয়েছে, ফলে সরবরাহ স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ