সোশ্যাল শেয়ার কার্ড
এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে রুজু হওয়া মামলায় গ্রেফতারকৃত ৪২ জন এইচএসসি পরীক্ষার্থী ঢাকার আদালত থেকে জামিন পেয়েছেন।
এর মধ্যে ৩৭ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট (সিএমএম) আদালত।
এছাড়াও আজ ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৫ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছে। ঢাকা ছাড়া দেশের আর কোথাও কোটা আন্দোলনে গ্রেফতারকৃত এইচএসসি পরিক্ষার্থী জামিন পাওয়ার খবর পাওয়া যায়নি।












