আজঃ শনিবার ২০ জুন, ২০২৬

থানা পরিষ্কারে শিক্ষার্থীরা চট্টগ্রামে থানায় দলীয় নেতাকর্মীর ভিড়, সেবাপ্রার্থী নেই

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে থানাগুলোতে পুলিশী কার্যক্রম শুরু হলেও সেবা প্রার্র্থী নেই। সাদা পোশাকে পুলিশরা দায়িত্ব পালন করলেও আশেপাশে দেখা যায়নি কোনো সেবাপ্রার্থী। হয়নি কোনো ডায়েরি-মামলা। তবে ভিড় ছিল রাজনৈতিক নেতাকর্মীর। গতকাল শনিবার এসব চিত্র দেখা গেছে নগরের কয়েকটি থানায়। সেখানেও ‘পাহারায়’ আছেন সেনাসদস্যরা। সাথে ছিলেন আনসার সদস্য। ছিলেন না কোনো সেবাপ্রার্থী।
এর আগে চারদিন বন্ধ থাকার পর থানাগুলোয় সেনা সদস্যদের নিরাপত্তা বেষ্টনীতে ডিউটিতে গত শুক্রবার যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। এদিকে গতকাল শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পরিষ্কার করছেন শিক্ষার্থীরা।শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ আগস্ট বিকেল থেকে চট্টগ্রামের অধিকাংশ থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় থানা-পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। অনেক জায়গায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট হয়। এরপর আইনশৃঙ্খলা ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে।

সিএমপি সূত্রে জানা গেছে, যেসব থানায় হামলা হয়নি বা কম ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব থানার কার্যক্রম শুরু হয়েছে।গত শুক্রবার চালু হওয়া ১১টি থানার মধ্যে রয়েছে চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী, খুলশী, পাঁচলাইশ, সদরঘাট, চকবাজার, বাকলিয়া, পাহাড়তলী, আকবরশাহ, কর্ণফুলী ও বন্দর। গতকাল শনিবার হালিশহর, কোতোয়ালী, ডবলমুরিং এবং ইপিজেড থানার নিউমুরিং ফাঁড়ির কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়। তবে নগরীর দক্ষিণ প্রান্তে অবস্থিত পতেঙ্গা থানার কার্যক্রম শুরুর জন্যে নতুন ভবন খোঁজা শুরু হয়েছে।
খুলশী থানায় গিয়ে দেখা যায়, থানার মূল ফটক দিয়ে প্রবেশমুখে দুজন সেনাসদস্য থানার নিরাপত্তায় রয়েছেন। এছাড়া সেখানে ছিলেন একজন আনসার সদস্য। আশেপাশে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। তারা সবাই সাদাপোশাকে। তখনো কোনো সেবাগ্রহীতাকে থানায় প্রবেশ করতে দেখা যায়নি।
এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পরিষ্কার করছেন শিক্ষার্থীরা। শনিবার সকাল দশটা থেকে বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কার্যক্রমে যোগ দেন। সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী ওয়াহিদুল আলম কাদেরী বলেন, সকাল থেকে কোতোয়ালী থানায় পরিষ্কার করতে কাজ শুরু করেছি। আমরা ১৭ জন শিক্ষার্থী কাজ করছি।
সরকারি সিটি কলেজের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান বলেন, কলেজের বন্ধুদের নিয়ে থানা পরিষ্কারের কাজ করছি। সেবাপ্রার্থীদের থানায় আসার অনুকূল পরিবেশ সৃষ্টি করতে চাই।
সরেজমিন দেখা যায়, ৪০-৫০ জন শিক্ষার্থী দলে দলে পুরো থানা প্রাঙ্গণ পরিষ্কারের কাজ করছেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা গাড়িতে তুলে আবর্জনা নিয়ে যায়। তাদের সহযোগিতা করতে দায়িত্বে আছেন সেনাবাহিনীর সদস্যরা।
এছাড়াও থানায় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও কোতোয়ালী থানা জামায়াতের সেক্রেটারি মোস্তাক আহমেদের নেতৃত্বে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও থানা প্রাঙ্গণ পরিষ্কার কাজে সহযোগিতা করছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ৮০০ কেজি চিনিসহ ২ চোরাকারবারি আটক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে ৮০০ কেজি চোরাই চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার ভোর ৫টার দিকে পতেঙ্গা থানার চরপাড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা অভিযান পরিচালনা করে এদের আটক করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, একটি চক্র বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে খালাস করা বিপুল পরিমাণ চিনি বাজারজাত করার উদ্দেশ্যে পরিবহন করবে গোপনে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।অভিযান চলাকালে একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮০০ কেজি চিনি উদ্ধার করা হয়।

এ সময় চোরাচালানে ব্যবহৃত ট্রাকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরো বলেন, জব্দ করা চিনি, ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদিজা আক্তার কাশফি নামের এক গৃহবধূর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়ে গেছেন স্বামী মো. মারুফ। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কাশফিকে মৃত অবস্থায় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বামী মারুফ।

কর্তব্যরত চিকিৎসক কাশফিকে মৃত ঘোষণার পরপরই মরদেহ জরুরি বিভাগে রেখে কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি। নিহতের গলায় মোটা দাগ রয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. উপমা চৌধুরী। পরে কাশফির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ