আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

থানায় গুলিবিদ্ধ হয়ে তরুণের মৃত্যু, সাবেক এমপি একরাম-ইব্রাহীমসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা

রিপন মজুমদার স্টাফ রিপোর্টার নোয়াখালী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী ও নোয়াখালী- ১ আসনের সাবেক সংসদ সদস্য এএইচ এম ইব্রাহীমসহ ছাত্রলীগ, যুবলীগের ৩৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ২০০০হাজার থেকে ২৫০০জনকে।

সোমবার (১৯ আগস্ট) সকালে নোয়াখালী-৬নং আমলী আদালত (সোনাইমুড়ী) ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ হোসেনের আদালতে সোনাইমুড়ী থানায় গুলিতে নিহত আসিফের বাবা মো.মোরশেদ আলম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

নোয়াখালীর জজকোর্ট ইন্সপেক্টর শাহ আলম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আদালত সোনাইমুড়ী থানার ওসিকে এ ঘটনায় এফআইয়ার গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৫ আগস্ট দুপুর ১টার দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর ছাত্র-জনতা ও জনসাধারণ আনন্দ মিছিল করতে যায়। ওই সময় মামলার ১-৩নং আসামি সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, সাবেক সংসদ সদস্য এ এইচএম ইব্রাহীম ও সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকেরের নির্দেশে ও পরিকল্পনায় চরজব্বর, সুধারাম, বেগমগঞ্জ উপজেলা থেকে ওই মিছিলে ২০-২৫টি ট্রাক যোগে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, পেট্রোল বোমাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিতভাবে মিছিলে হামলা করা হয়। তাৎক্ষণিক উপস্থিত জনতা প্রাণ ভয়ে সোনাইমুড়ী থানায় আশ্রয় নেয়। একপর্যায়ে আসামিরা থানায় এলোপাতাড়ি গুলি ছুঁড়লে মিছিলে থাকা আসিফ (২৪) গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

এ ছাড়া ৫ আগস্টের একই ঘটনায় সোনাইমুড়ী উপজেলার তানভির হোসন মাহমুদ (২৫) মো.ইয়াছিন (১৫) মো.হাছান (১৪) ও মো.ইয়াছিন (৩০) ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ