এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য,আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সমর্থিত বিএনপি,যুবদল,ছাত্রদলের মিছিল পূর্ব সমাবেশ বক্তারা বলেন স্বৈরচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। রাউজানে তাদের দোসর সন্ত্রাসী চাঁদাবাজরা এখন বিভিন্নস্থানে গা ঢাকা দিয়ে আছে। তাদেরকে খুজে বের করে গ্রেফতার করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে রাউজানের মানুষকে নিরাপদ করতে হবে। তারা হুঁসিয়ারী উচ্চারণ করে বলেন স্বৈরচারের দোসর সন্ত্রাসী চাঁদাবাজদের পথে যে বা যারা হাঁটে তাদেরকেও ছাড় দেয়া হবে না। গতকাল মঙ্গলবার দক্ষিণ রাউজান নোয়াপাড়া পথের হাটে উত্তর জেলা ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক ছোটন আজমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ন আহব্বায়ক ফিরোজ আহমদ, উত্তর জেলা যুব দলের সহ-সভাপতি মোজাম্মেল, জেলা যুবদলের সহ- সভাপতি সাবের সুলতান কাজল, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম বাবুল,উত্তর নেতা নুর আলম, মোজাহের ইসলাম, নজরুল,সাবেক জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক রাসেল খান, উত্তর জেলা ছাত্রদলের সহ – সভাপতি তসলিম উদ্দিন, যুব দলের সিনিয়র সহ-সভাপতি জানে আলম বাদশা, যুব দল নেতা সেলিম,জানে আলম সিকদার, মৎসজীবী দলের সদস্য সচিব মোহাম্মদ আবদুস শুক্কুর, আনোয়ার,দিদারুল আলম,সেচ্ছাসেবক দল নেতা আলী সুমন, মো: মাহবুব, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক জাহেদুল ইসলাম, ছাত্র নেতা ওমর কাইয়ুম, নিজাম চৌধুরী, লিমন চৌধুরী বাপ্পা, পারভেজ আলম,মো: পাভেলসহ প্রমুখ।


চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন-বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া যতবারই দেশ পরিচালনা করেছে ততবারই দেশের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়নের দেখা পেয়েছে। জিয়া পরিবারের সুুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের প্রতিশ্রুতি পূরণে দিনরাত পরিশ্রম করছেন।










