আজঃ রবিবার ২১ জুন, ২০২৬

চট্টগ্রামে জন্ম-মৃত্যু নিবন্ধকের দায়িত্বে উপজেলা কর্মকর্তা

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে পটিয়ায ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর সারাদেশের মত চট্টগ্রামের পটিয়ায়ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অনেকেই আত্মগোপনে চলে যায়। উপজেলা পরিষদ থেকে শুরু করে পৌরসভা, ইউনিয়ন পরিষদের প্রায় সব শীর্ষপদই আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে ছিল। এ অবস্থায় ব্যাহত হচ্ছিল স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম। এমন পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু সনদ পেতে বিকল্প ব্যবস্থা হিসেবে উপজেলায় কর্মরত বিভিন্ন কর্মকর্তাকে দায়িত্ব অর্পণ করে বিজ্ঞপ্তি জারি করেছে পটিয়া উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে উল্লেখ করা হয়, জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রামের স্থানীয় সরকার শাখার স্মারক নং ০৫,৪২,১৫০০,৭০১.৭০.০১১.২৩.৪২৮ মূলে পটিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের প্রেক্ষিতে সম্প্রতি উদ্ভূত বিশেষ পরিস্থিতির কারণে ইউনিয়ন পরিষদসমূহে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের ক্ষেত্রে দায়িত্বশীল এক কর্মকর্তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব প্রদান এবং তাদের নামে ইউজার আইডি ও পাস ওয়ার্ড প্রদানের নির্দেশনা প্রদান করা হয়েছে। এমতাবস্থায়, সূত্রোক্ত স্মারকে প্রেরিত পত্রের নির্দেশনার পরিপ্রেক্ষিতে পটিয়া উপজেলার নিম্নবর্ণিত ইউনিয়ন পরিষদসমূহের নামের পাশে বর্ণিত কর্মকর্তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব প্রদান করা হল।
কোলাগাঁও ইউনিয়নে উপজেলা সমবায় কর্মকর্তা মো. রাসেল চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চন্দন চক্রবর্তী হাবিলাসদ্বীপ, সহকারী শিক্ষা অফিসার মো. আলা উদ্দিন কুসুমপুরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহাবুদ্দিন জিরি, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) সফিকুল ইসলাম কাশিয়াইশ, একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি দে আশিয়া, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) অনুপম সিকদার বড়লিয়া, উপজেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল শীল জঙ্গলখাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল হোসেন ধলঘাট, ম্যানেজার পল্লী সঞ্চয় ব্যাংক গৌতম সেন কেলিশহর, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মজিদ হাইদগাঁও, সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য সৌম্য চৌধুরী দক্ষিণ ভূষি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে ভাটিখাইন, সহকারি প্রোগ্রামার মৃন্ময় দাশ কচুয়াই, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তপন কুমার রায় খরনা এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. ইলিয়াছ শোভনদণ্ডী ইউনিয়নে দায়িত্ব পালন করবেন। এর আগে এক আদেশ জারির মাধ্যমে উপজেলা ও পৌর মেয়রের বিষয়ে ও বিকল্প ব্যবস্থা গ্রহণ করে অন্তবর্তী সরকার। উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ভূঞা জনী। পরে অধ্যাদেশের মাধ্যমে আইন সংশোধন করে মেয়র-চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগের সুযোগ সৃষ্টি হয় সরকারের।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ৮০০ কেজি চিনিসহ ২ চোরাকারবারি আটক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে ৮০০ কেজি চোরাই চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার ভোর ৫টার দিকে পতেঙ্গা থানার চরপাড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা অভিযান পরিচালনা করে এদের আটক করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, একটি চক্র বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে খালাস করা বিপুল পরিমাণ চিনি বাজারজাত করার উদ্দেশ্যে পরিবহন করবে গোপনে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।অভিযান চলাকালে একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮০০ কেজি চিনি উদ্ধার করা হয়।

এ সময় চোরাচালানে ব্যবহৃত ট্রাকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরো বলেন, জব্দ করা চিনি, ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদিজা আক্তার কাশফি নামের এক গৃহবধূর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়ে গেছেন স্বামী মো. মারুফ। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কাশফিকে মৃত অবস্থায় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বামী মারুফ।

কর্তব্যরত চিকিৎসক কাশফিকে মৃত ঘোষণার পরপরই মরদেহ জরুরি বিভাগে রেখে কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি। নিহতের গলায় মোটা দাগ রয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. উপমা চৌধুরী। পরে কাশফির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ