আজঃ সোমবার ২৫ মে, ২০২৬

দল ও প্রশাসনের চাটুকার সাংবাদিকদের চিনে রাখার আহ্বান আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতির

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা ::

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আনোয়ারা প্রেস ক্লাবের মাসিক সভায় বিগত ১৫ বছর ধরে দল ও প্রশাসনের চাটুকার সাংবাদিকদের বয়কট করার অনুরোধ করেছেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল নূর চৌধুরী। শুক্রবার (৩০ আগষ্ট) আনোয়ারা সদরে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেস ক্লাবের মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দিন সঞ্চালনায় উপস্থিত ছিলেন মোঃ বদরুল হক, আনোয়ার হোসেন, শেখ আব্দুল্লাহ (শেখাব), ওমর ফারুখ, দৈনিক মুহাম্মদ ফখরু উদ্দিন, মুহাম্মদ খোরশেদ, কায়সার উল আলম চৌধুরী। সভায় প্রেস ক্লাবের সভাপতি আব্দুল নূর চৌধুরী আরো বলেন, আনোয়ারা একটি উন্নয়নশীল জায়গা কিন্তু এখানে রয়েছে কিশোর গ্যাং, মাদকের বিস্তার, জোরপূর্বক জায়গা দখল, রাজনীতির নামে প্রতিহিংসা, উন্নয়নের নামে দুর্নীতি এসব অনিয়মের বিরুদ্ধে প্রতিটি কলম সৈনিকদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আইনী প্রক্রিয়ায় শিশু রামিসা হত্যাকারীর বিচার নিশ্চিত করার আহ্বান :  মাসুম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল (আইএইচআরসিজি) বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারী সৈয়দ মোস্তফা আলম বলেছেন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল বিচার বহির্ভুত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছে। বাংলাদেশে যারা মানবাধিকার লঙ্গন করে অমানাবিক কাজে অংশগ্রহণ করবে তাদের বিরুদ্ধে সবসময় স্বোচ্ছার। এ ধারাবাহিকতায় বাংলাদেশ যত নির্যাতন, জুলুম, হত্যা, গণহত্যা, শিশু ও মহিলা নির্যাতনসহ যাবতীয় অন্যায় কাজের বিরুদ্ধে দেশের মানুষের পক্ষে আমাদের সংগঠনের অবস্থান। অতীব দুঃখের বিষয় দীর্ঘদিনের অগণতান্ত্রিক চর্চায় দেশের মানুষ বর্তমানে একটি গণতান্ত্রিক সরকার পেয়েছে। এ সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। দুঃখের বিষয় গণতান্ত্রিক সরকার আসার পর একটি অশুভ মহল দেশের বর্তমান সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে বিনষ্ট করে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত আছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে শিশু রামিসা হত্যা অনেক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য লিপ্ত আছে। মীরপুরের রামিসা হত্যার পর পরই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ভিকটিমের বাসায় গিয়ে সামগ্রিক পরিস্থিতি জেনে ব্যবস্থা নিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ আসামী গ্রেপ্তার করা। এ পর্যায়ে আসামীও গ্রেপ্তার হয়েছে। এখন আইন মন্ত্রণালয়ের কাজ, আসামীর বিচার কার্যক্রম সম্পন্ন করা। এ পর্যন্ত দেশের মানুষ সহ স্বোচ্ছার সংগঠনগুলো অপেক্ষা করতে হবে, এটি একটি আইনী প্রক্রিয়া। আমাদের দাবী বিচার বর্হিভুত হত্যাকাণ্ডে নয়, আইনী প্রক্রিয়ার মাধ্যমি শিশু রামিসা হত্যাকারীর বিচার নিশ্চিত করার আহ্বান। তিনি গতকাল বিকাল ৫ ঘটিকার সময় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে শিশু রামিসা হত্যার প্রতিবাদে মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। সংগঠনের চট্টগ্রাম বিভাগের নেতা মুহাম্মদ আব্দুর রহিম ও আওরঙ্গজেব খান সম্রাট’র পরিচালনা মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের সহ-সভাপতি ডা. কামরুন্নাহার দস্তগীর, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাবেক কালচারাল অফিসার শ্রীমতি মানসি দাশ, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবালের চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক মুহাম্মদ ইউনুস তালুকদার, জনতা ক্লাব অব চট্টগ্রামের প্রেসিডেন্ট রেবেকা নাসরিন, জনতা ক্লাব অব চট্টগ্রামের পরিচালক পারানাস কাইয়ুম, ইনার হুইল ক্লাব অব জেনিথ চট্টগ্রাম’র চার্টার প্রেসিডেন্ট জেরিন নিজাম শেঠ, প্রেসিডেন্ট লক্ষী ধর, ইনার হুইল ক্লাব অব আগ্রাবাদ’র প্রেসিডেন্ট আখতার বানু, ইনার হুইল ক্লাব অব সি কুইন এর প্রেসিডেন্ট সোমা আলম, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল বাংলাদেশ চট্টগ্রাম জেলার নেত্রী জান্নাতুল মাওয়া মারুফা, মনিরা দিলশাদ তানসী, তাহেরা মহররম, সানাইয়া আহমেদ, মানবাধিকার নেতা মুহাম্মদ আলাউদ্দিন হিরু প্রমুখ।

আমিরাতে প্রবাসী সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি সাংবাদিকদের প্রথম সংগঠন “প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)”-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২০ মে) দুবাইয়ে অনুষ্ঠিত এক সভায় ১৭ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে ডিবিসি নিউজ ও ডেইলি অবজারভারের আরব আমিরাত প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার পুনরায় সভাপতি এবং বাংলা টিভি ও সিপ্লাস টিভি প্রতিনিধি এম আব্দুল মান্নান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-
সহ-সভাপতি নাসিম উদ্দিন আকাশ (দৈনিক সূর্যোদয়), সহ-সভাপতি মোহাম্মদ ছালাহউদ্দিন (দৈনিক ইনকিলাব), সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন সিকদার (বিবিসি একাত্তর), সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনির উদ্দিন মান্না (প্রবাসের প্রহর), দপ্তর সম্পাদক মইনুল ইসলাম তালুকদার (ডিবিসি নিউজ, আবুধাবি), প্রচার সম্পাদক ওবায়দুল হক মানিক (৫২ টিভি), সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ সেলিম (বঙ্গ টিভি), অর্থ সম্পাদক ওবায়দুল হক (দৈনিক দেশকাল), সহ-অর্থ সম্পাদক নুরুল্লাহ শাহাজাহান খান (কে টিভি), সাংস্কৃতিক সম্পাদক মাহবুব সরকার (বিশ্ব বাংলা টিভি), তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাহেদ ছরোয়ার (কলম টিভি, কলম বিডি নিউজ)।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন- মোহাম্মদ আলী রেজা (ঢাকা গেজেট), আব্দুল মান্নান (চট্টগ্রাম মঞ্চ), আলী রশিদ (নিউজ ২৪ চট্টগ্রাম), মো. আরমান চৌধুরী (দৈনিক আমার সময়) এবং আরশাদুল হক (দৈনিক সূর্যোদয় দুবাই)।

সভায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ২০০১ সালে প্রতিষ্ঠিত প্রবাসী সাংবাদিক সমিতি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি সাংবাদিকদের প্রথম সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে কাজ করে আসছে। বিশেষ করে অসহায় ও সমস্যাগ্রস্ত প্রবাসীদের পাশে থেকে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও প্রবাসীদের কল্যাণে এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচিত খবর

পবিত্র ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা, ২৩ মে।শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসে ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি থাকছে। তবে ঈদের আগে সাপ্তাহিক ছুটির মধ্যে আগামীকাল শনিবারের ২৩ মে ছুটি বাতিল করা হয়েছে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঈদের ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে রোববার পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। এর আগে ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিন ও পরদিন ২৪ মে রোববার অফিসগুলো খোলা থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ