আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

সিএমপি কমিশনারের আশ্বাসে চেরাগী পাহাড় মোড় এলাকায় উদ্ভুত উত্তেজনাকর পরিস্থিতির আপাতত শান্তিপূর্ণ সমাপ্তি

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন চেরাগী পাহাড় মোড়সংলগ্ন কদম মোবারক মাদ্রাসার সম্মুখে গত রাতে উদ্ভুত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও তৎপরবর্তী বিক্ষোভ সমাবেশ আয়োজনের প্রেক্ষিতে আজ ০৭ সেপ্টেম্বর ২০২৪ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হাসিব আজিজ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ঘটনাস্থলটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিক্ষোভরত জনগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উদ্দেশে বক্তব্য প্রদান করে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন৷ এ সময় তিনি সবাইকে ধর্মীয় সম্প্রতি বজায় রেখে দল-মত, ধর্ম-বর্ণ ও পেশানির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে একটি বাসযোগ্য, সুন্দর ও শান্তিপূর্ণ চট্টগ্রাম শহর গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতির দিক থেকে চট্টগ্রামের আলাদা ঐতিহ্য আছে। এই ঐতিহ্য ধরে রেখে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে হবে। এই সময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, বিপিএম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) লিয়াকত আলী খান, পিএসসি সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সিএমপি কমিশনারর আশ্বাসে বিক্ষোভরত হিন্দু গণজাগরণ পরিষদ শান্তিপূর্ণভাবে দ্রুত তাদের কর্মসূচি শেষ করে সমাবেশস্থল ত্যাগ করেন। এর আগে উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিএমপি কমিশনার হাসিব আজিজ নির্দেশে আজ সকালে সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) লিয়াকত আলী খান, পিএসসি কার্যালয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদ্‌যাপন পরিষদ, হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন।

উল্লেখ্য যে, গত রাত আনুমানিক ২২:৩০ ঘটিকার সময় সনাতন ধর্মাবলম্বীদের গণেশ পূজার প্রতিমা নিয়ে যাওয়ার সময় প্রতিমার উপর ছাদ থেকে পানি নিক্ষেপের খবর ছড়িয়ে পড়লে ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়৷ এই সময় বিবাদমান দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া হয় ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র নেতৃবৃন্দের সহায়তায় রাত ২:৩০ ঘটিকায় পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আনলেও সকাল থেকে আবারও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম
নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন
ছবি-৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরে বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের (সিসিএস) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাহাড়তলী এলাকায় অবস্থিত এই কার্যালয়ে শুক্রবার রাতে কার্যালয়ের একটি অংশে হঠাৎ করে আগুন লাগে। খবর পেয়ে রাত ১১টা ২৫ মিনিটে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কন্ট্রোল রুম। এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
পাহাড়তলীতে অবস্থিত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের এই কার্যালয় থেকে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন সরঞ্জাম, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় মালামাল সংরক্ষণ ও সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ