আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

চাকরিতে পূর্নবহালের দাবিতে বিডিআর কল্যাণ পরিষদ চট্টগ্রাম’র স্মারকলিপি

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিডিআর কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর পক্ষ থেকে মঙ্গলবার সকাল ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে স্মারক লিপি প্রদান করা হয়। স্মরকলিপি প্রদান শেষে বিডিআর কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর নেতৃবৃন্দ প্রেস ব্রিপিং করেন। চট্টগ্রাম বিডিআর কল্যাণ পরিষদের উপদেষ্টা মো. আব্দুল হাকিম ও মো. শাহজাহানসহ জেলার অন্যান্য চাকরিচ্যুত বিডিআর সদস্যরা উপস্থিত থেকে তাদের চাকরিতে পূর্নবহালের আবেদন জানান। স্মরকলিপিতে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফ্রেব্রুয়ারী ঘটে যাওয়া ইতিহাসের নরকীয় হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান এবং ওই সময়ের গঠিত প্রহসনের বিশেষ আদালতের সমস্ত কার্যক্রম নির্বাহী আদেশের মাধ্যমে বাতিলের দাবি জানান। এছাড়া তাদের উপর নির্যাতনের বর্ণনা এবং দীর্ঘদিনের মানবেতর জীবন যাপনের কথা উল্লেখ করে বর্তমান অন্তর্বতী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার একান্ত সুদৃষ্টি কামনা করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সবাইকে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার চর্চা করতে হবে-  ইফতার ও দোয়া মাহফিলে আবু সুফিয়ান, এমপি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভোলা জেলা সমিতি-চট্টগ্রাম এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল জিইসি মোডস্থ একটি রেস্টুরেন্টে গত ১৪ মার্চ শনিবার সম্পন্ন হয়েছে। মহাফিলে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান।

ভোলা জেলা সমিতি-চট্টগ্রাম এর সভাপতি এ.জেড.এম ফারুকের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মো. ফিরোজ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন – সমিতির উপদেষ্টা লায়ন আবুল কাশেম এমজেএফ,উপদেষ্টা  চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের সাবেক ডেপুটি ট্রাফিক ম্যানেজার মোঃ মোতাহার উদ্দিন, উপদেষ্টা মোঃ নুরনবী,   বন গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন  বিভাগীয় কর্মকর্তা ও সমিতির প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও সাবেক উপদেষ্টা এম..জহিরুল আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন -সাধারণ  সম্পাদক – মো. জিল্লুর রহমান, যুগ্ন -সাধারণ সম্পাদক কিরন শর্মা, সাংগঠনিক সম্পাদক ও চবি  অধ্যাপক- ড. আব্দুল করিম, দপ্তর ও প্রকাশনা সম্পাদক  – এড. আবু হানিফ, সহ সভাপতি – মো. তসলিম, ৬ নং আঞ্চলিক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন বাহার,

ভোলা জেলা ছাত্র ফোরামের সাবেক সাধারণ সম্পাদক – রাসেল মির্জা, বিভাগীয় শ্রমিক দলের সদস্য মোঃ ইব্রাহিম ফরাজী,  ভোলা জেলা সমিতির স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির সদস্য সচিব মোঃ  শেখ শরীফ, ৪ নং আঞ্চলিক পরিষদের সাধারণ সম্পাদক  মোঃ . নজরুল ইসলাম দুলাল,১নংআঞ্চলিক পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব  আবুল কাশেম মাস্টার, সহ- সভাপতি আমিনুর রহমান লিটন, ২নং আঞ্চলিক পরিষদের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আকাশ,

সহ- সভাপতি – মো. আলমগির, ৩নং আঞ্চলিক পরিষদের  সহ-সভাপতি  ফিরোজ কোম্পানি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমিতির  আজীবন সদস্য সেলিম খলিফা, লিবার্টি স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান  এবং সমিতির আজীবন সদস্য মাহবুবুর রহমান সেলিম,  ৪নং   আঞ্চলিক পরিষদের  সহ-সভাপতি জুয়েল রানা,  ৪নং   আঞ্চলিক পরিষদের যুগ্ন – সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমূখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন  ৫নং আঞ্চলিক পরিষদের  সভাপতি হাফেজ মাওলানা মো. মোসলেহ উদ্দিন।

মাহফিলে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান বলেন-পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ মাসে সবাইকে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার চর্চা করতে হবে। তিনি বলেন, মানবতার সেবা সব চাইতে বড় সেবা। সামাজিক সংগঠন গুলোর স্বেচ্ছাসেবকরা  সমাজের মানুষের জন্য কাজ করে থাকে।

বাবার বন্ধুদের কাছে পেয়ে সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সরকারি সফরে পাবনা এসে বাবার বাল্যবন্ধুদের সান্নিধ্যে আবেগতাড়িত হলেন প্রয়াত সমাজকল্যান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিএনপি নেতা ফজলুর রহমান পটলের মেয়ে বর্তমান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

সোমবার দুপুরে পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসে বাবার ঘনিষ্ঠ বন্ধু বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক রবিউল ইসলাম রবি, প্রফেসর শিবজিত নাগ, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম ও অধ্যক্ষ মাহাতাব বিশ্বাসকে দেখে ছুটে কাছে যান এবং পরম শ্রদ্ধায় দোয়া চান প্রতিমন্ত্রী পুতুল। এ সময় মাথায় হাত দিয়ে স্নেহের পরশ বুলিয়ে দেন বাবার বন্ধুরা। এরপর পাবনার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।

পাবনা প্রেসক্লাব সম্পাদক জহুরুল ইসলাম বলেন, প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কৈশোর তারুণ্য কেটেছে পাবনায়। তিনি পাবনার সাবেক এমপি মুক্তিযুদ্ধে শহীদ এডভোকেট আমিনউদ্দিনের ভাতুষ্পুত্র। শহীদ আমিনউদ্দিনের মধ্য শহরের পুষ্পালয় নামক বাড়িতেই ফজলুর রহমান পটল থাকতেন ও ছাত্র রাজনীতি, মুুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েন। সে সময়ের তার ঘনিষ্ঠ বন্ধুদের কয়েকজন জীবিত আছেন। পাবনা প্রেসক্লাব প্রতিমন্ত্রী পুতুলের অনুরোধে তার পিতার বন্ধুদের প্রেসক্লাবে আমন্ত্রন জানান। পিতার বন্ধুদের কাছে পেয়ে প্রতিমন্ত্রী যে বিনয় ও সম্মান দেখিয়েছেন তা সত্যিই অনুকরণীয়।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক জীবনের কর্মক্ষেত্রে যেখানেই যাই, শুনতে পাই- ও আচ্ছা তুমি পটলের মেয়ে, পটল ভাইয়ের মেয়ে? আমার এগিয়ে যাবার প্রধান নিয়ামক আমার বাবা। আমার বাবা যাদের হাতে হাত মিলিয়ে আড্ডা দিয়েছেন, সুখ দুঃখ ভাগাভাগি করেছেন। আজ তাদের হাতের স্নেহের পরশ পেয়েছি। সন্তান হিসেবে এটি আমার জন্য ভীষণ সৌভাগ্যের।

পাবনা প্রেসক্লাবের ঐহিত্য ও প্রয়াত সংবাদকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিমন্ত্রী পুতুল বলেন, বিগত সময়ে আপনারা অনেক নির্যাতনের শিকার হয়েছেন। দেশকে এগিয়ে নিতে আপনাদের সহযোগিতা ভীষণ প্রয়োজন। আপনারা আমাদের পথ দেখান, ভুলগুলোর গঠনমূলক সমালোচনা করবেন বলে আশা রাখি।

পাবনার প্রতি স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, পাবনা ও নাটোর লালপুরের মাটির গন্ধ একই। কারণ এই পাবনায় আমার শেকড় পোতা। সুতরাং নাটোর লালপুরের মত উন্নয়নের ছোঁয়া পাবনাতেও লাগবে। পাইলটিং পদ্ধতিতে দ্বিতীয় ধাপে পাবনার হতদরিদ্র মানুষ ফ্যামিলি কার্ড পাবেন। অন্যান্য সকল উন্নয়নে তিনি পাবনাবাসীর সাথে থাকবেন বলেও আশ্বাস দেন তিনি।

পাবনা প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা ২ আসনের এমপি একেএম সেলিম রেজা হাবিব, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান,প্রেসক্লাব সম্পাদক জহুরুল ইসলাম, সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সম্পাদক উৎপল মির্জা প্রমুখ।

 

 

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ