আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

নেত্রকোনায় যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় চিনি আটক

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা সদরের একটি গোডাউন থেকে যৌথ বাহিনীর অভিযানে ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে উপজেলা সদরের এতিমখানা রোড এলাকায় সেনাবাহিনী ও থানা পুলিশ সদস্যরা একটি গোডাউনে যৌথ অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করে। এ ঘটনায় গোডাউন মালিক রফিককে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে কলমাকান্দা থানায় মামলা রুজু করা হয়েছে।চিনি জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামানিক নুহাশ। অভিযান চলাকালে গোডাউনে কোনো লোকজন না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান যৌথ বাহিনীর সদস্যরা। জব্দকৃত ভারতীয় চিনির আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা।জানা গেছে, সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দার বিভিন্ন পয়েন্ট দিয়ে এক শ্রেণির অসাধু লোকজন দীর্ঘদিন ধরে চোরাই পথে অবৈধ ভারতীয় চিনি, মাদক, মসলা, কম্বল, শাড়ী, ত্রি-পিছসহ নানা ধরনের কসমেটিক সামগ্রী প্রতিনিয়ত নিয়ে আসছে। পরে সোমবার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামানিক নুহাশের নেতৃত্বে সেনাবাহিনীর টহল দল ও থানা পুলিশের সদস্যদের নিয়ে এক যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে চোরাকারবারি রফিকের ভাড়া নেওয়া গুদামঘরে খাকা ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ জানান, উপজেলা সদরে যৌথ বাহিনীর অভিযানে রফিক নামের এক ব্যক্তির গোডাউন থেকে ২৭৪ বস্তা চিনি জব্দ করা হয়েছে। থানায় বিশেষ ক্ষমতা আইনের একজনকে আসামী করে মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ