আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

তোরা আ.লীগ করিস’ বলেই চাউলের কার্ডধারীদের কার্ড কেড়ে নেন ইকবল ড্রাইভার

ইব্রাহীম হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ৩০ কেজি চাউলের কার্ডধারী ৫০/৬০ জনের কার্ড কেড়ে নিয়েছেন পোড়ার বাজার এলাকার হাইব্রিড ইকবল ড্রাইভার!সপ্তাহ খানেক আগে ত্রিশমাইলে ডিলার জাহাঙ্গীরের দোকানে চাউল আনতে যাওয়ার পথে রাস্তায় কার্ডধারীদের আটকে কার্ড কেড়ে নেন তিনি।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কার্ডধারী বলেন, ‘চাউল দেওয়ার দিন চাউল আনে ত্রিশ মাইল যাওয়ার পথে আমাদের আটকে ‘তোরা আ.লীগ করিস’ বলেই পোড়ারবাজার এলাকার শেরআলী কারিগর ইকবল ড্রাইভার আমাদের কার্ড কেড়ে নেন। তবে আমরা যতদূর জানি, ইকবল ড্রাইভারও আ.লীগ করতো। ৫ আগস্টের পর আ.লীগ সরকারের পদত্যাগ হলে ইকবল ড্রাইভারসহ আমাদের এলাকার কয়েকজন বিএনপি সেজে আমাদের এলাকায় একেরপর এক অপকর্ম করছে।’স্থানীয়রা বলেন, ‘আগে আ.লীগ করলেও ৫ আগস্টের পর ডিগবাজী খেয়ে বিএনপি সাজার চেষ্টা করছে ইকবল ড্রাইভার। আর এলাকায় একেরপর এক অপকর্ম করেই চলেছে। তাকে এখনই থামাতে হবে।’

এ বিষয়ে ইকবল ড্রাইভার বলেন, ‘নগরগাটার বিষয়ে আপনাদের মাথা না ঘামালেও চলবে। ওগুলো আমাদের ব্যাপার, আমরা দেখবো।’নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত বলেন, ‘ইকবল ড্রাইভার কয়েকজনের কাছ থেকে কার্ড কেড়ে নিয়েছে বলে শুনেছি। কয়েকজন এসে আমার কাছে নালিশ ও করেছে। ইকবল আগে আ.লীগ করতো তবে এখন শুনছি সে বিভিন্ন জায়গায় নিজেকে বিএনপির কর্মী পরিচয় দিচ্ছে। তার ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করবো। ইকবলের মত আ.লীগের কর্মীরা বিএনপির নাম ভাঙিয়ে একেরপর এক অপকর্ম করছে। এতে বিএনপির সুনাম ক্ষুন্ন হচ্ছে।’

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ