এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সনার্তন ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে পৌরশহরের শান্তা কমিনিউটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা উপাধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা জামায়াত ইসলামীর নায়েবি আমীর সহ অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবি আমীর মিজানুর রহমান মাস্টার। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণ গোবিন্দ সাহা বাচ্চু, সহ-সভাপতি অনিল চন্দ্র রায় ও গপেন চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অনুপ বসাক, হিন্দু নেতা সাবেক ইউপি চেয়ারম্যান অমল চন্দ্র রায়,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ছবি কান্ত দেব, সাধারণ সম্পাদক সাধন বসাক, অধ্যক্ষ মহাদেব বসাক,অধ্যাপক প্রশান্ত বসাক, পূজা উদযাপন কমিটির সহ সভাপতি খোকন সরকার প্রমুখ।
সম্প্রীতি সমাবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা যেন ভালোভাবে উদযাপিত হয় সে ব্যাপারে উপজেলা জামায়াতে ইসলামী প্রতিটি পূজা মন্ডপে সার্বক্ষণিক পাহারা দেওয়ার কথা বলেন বক্তারা। সেইসাথে পূজা উদযাপনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন । সমাবেশে হিন্দু ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দ প্রতিবারের মতো এবারও শারদীয় দুর্গাপূজা জমকালোভাবে পালিত হবে বলে মতামত প্রকাশ করেন। অনুষ্ঠানে উপজেলার ৫৪ টি পূজা মন্ডপের সভাপতি সম্পাদকসহ প্রায় দুই শতাধিক হিন্দু ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়েত ইসলামীর সেক্রেটারী রজব আলী।
এসময় রাণীশংকৈল প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন-বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া যতবারই দেশ পরিচালনা করেছে ততবারই দেশের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়নের দেখা পেয়েছে। জিয়া পরিবারের সুুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের প্রতিশ্রুতি পূরণে দিনরাত পরিশ্রম করছেন।









