সোশ্যাল শেয়ার কার্ড
এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সোনার ইলিশ রুপা দিয়ে
বেঁধে রাখা মাছ,
খেতে হলে রোপন করি
টাকায় ধরা গাছ।

লালন পালন করতে হয় না
নদী থেকে আসে,
হাজার টাকা ধনী গুনে
খাচ্ছে বারোমাসে।
গরিব এখন ঘ্রাণে বাঁচে
পাঙ্গাস তাদের আশা,
শোভা পাচ্ছে ইলিশ এখন
বড় লোকের বাসা!

হাটবাজারে সোনালী ইলিশ
ফিরে দেখি সেথায়,
মাছ ধরছে ঝাঁকে ঝাঁকে
যাচ্ছে এসব কোথায়?









