আজঃ সোমবার ২৩ মার্চ, ২০২৬

কুলাউড়ার জয়চন্ডীতে সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

কুলাউড়া প্রতিনিধি :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী কুলাউড়া ক্যাম্পের তত্ত্বাবধানে চা-শ্রমিক ও সনাতন ধর্মাবলম্বী পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে জয়চন্ডী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৩ শতাধিক পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুবের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সমাজসেবক রাহাত সিপারের সঞ্চালনায় উক্ত খাদ্য বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী কুলাউড়া ক্যাম্পের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার সৈয়দ হাসানুজ্জামান, ওয়ারেন্ট অফিসার মাহবুব রহমনা এবং সার্জেন্ট আমিনুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, জয়চন্ডী ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ আবদুল বারী, ওয়ার্ড সদস্য ফজলুল আউয়াল, মো: মনু মিয়া, বিমল দাস, আজমল আলী, শংকর উরাং, জাহাঙ্গীর হোসেন, মিলন বৈদ্য, আলিম আহমদ। সংরক্ষিত মহিলা সদস্য, নেহারুন বেগম, সীমা রানী চুনার প্রমুখ।

জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব জানান, ইউনিয়নের ৯ টি ওয়ার্ড থেকে চা-শ্রমিক ও সনাতন ধর্মাবলম্বী পরিবারের মধ্যে যারা একেবারে অসহায় তাদেরকে বাছাই করে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রাপ্ত এই খাদ্য সহায়তাগুলো দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কুতুবদিয়ায় আজাদ চেয়ারম্যানের কাছ থেকে ঈদ উপহার পেয়ে খুশি গ্রাম-পুলিশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন কক্সবাজারের কুতুবদিয়ায় দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ। এসময় উপহার পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন গ্রাম পুলিশের সদস্য কাইচার আলম, জয়নাল আবেদীন, হারুন রশীদ, পারভেজসহ অন্যান্য সদস্যরা।

জানা যায়, স্থানীয় দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান ব্যক্তিগত উদ্যোগে গ্রাম পুলিশদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করেন। উপহার হিসেবে দেওয়া হয় পাঁচ হাজার টাকা করে নগদ অর্থ।

উপহার গ্রহণকালে গ্রাম পুলিশের সদস্য কাইচার আলম বলেন, “ঈদের আগে এ ধরনের সহায়তা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এতে আমাদের পরিবারের সাথে ঈদের আনন্দ আরও বাড়বে।”

এসময় স্থানীয় দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, “গ্রাম পুলিশরা সবসময় জনগণের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের কষ্টের কথা বিবেচনা করে ঈদের আগে সামান্য উপহার দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

চট্টগ্রামে জরিমানা গুনল দুই পেট্টোল পাম্প, ওজন কম ও হালনাগাদ নেই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে দুইটি পেট্টোল পাম্পকে জরিমানা করা হয়। বুধবার বিএসটিআইয়ের পৃথক ভ্রাম্যমাণ আদালতে এসব জরিমানা করা হয়। দুটি পেট্টোল পাম্পকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালতে দায়িত্ব পালন করেন বিএসটিআই চট্টগ্রামের পরীক্ষক প্রিময় মজকুরী জয়। অভিযানে নগরীর পাঁচলাইশ থানার নাসিরাবাদের বাদশা মিয়া অ্যান্ড সন্স পেট্টোল পাম্পের ডিসপেন্সিং ইউনিট যাচাই করে দেখা যায়, ডিজেল সরবরাহে প্রতি ৫ লিটারে ১২০ মিলিলিটার কম দেওয়া হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপু।

একইদিন, কাতালগঞ্জ এলাকার হাজি ইউনুস অ্যান্ড কোং নামের পেট্টোল পাম্পের ভেরিফিকেশন সনদ হালনাগাদ না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে তাদের ডিসপেন্সিং ইউনিটে পরিমাপের যথার্থতা সন্তোষজনক পাওয়া গেছে। এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার। এছাড়া একই এলাকায় খান ব্রাদার্স সিএনজি প্রাইভেট লিমিটেডের পরিমাপ সঠিক এবং প্রয়োজনীয় সব সনদ হালনাগাদ থাকায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ