আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

মরজাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হলেন আরমান মোল্লা

নরসিংদী জেলা প্রতিনিধি-

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন মোঃ আরিফুজ্জামান আরমান মোল্লা। তিনি ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য। এসময় পরিষদের সকল সদস্য, সচিব ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরিষদের সন্মেলন কক্ষে এক জরুরি সভায় সকল সদস্যদের সম্মতি ও কণ্ঠ ভোটের মাধ্যমে এ প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
আরিফুজ্জামান আরমান মোল্লা স্থানীয় যুবদল নেতা। তিনি চরমরজাল গ্রামের মোঃ হেলাল উদ্দিনের ছেলে। উচ্চ মাধ্যমিক শেষ করে অল্পবয়সেই মানব সেবা ও রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। রাজনীতির পাশাপাশি রয়েছে তার ফারজানা এন্টারপ্রাইজ, ফারজানা সুপার শপ ও সবুজ ছায়া কফি হাউজ নামক একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। তারুণ্যের আলো যুব সংগঠনের প্রতিষ্ঠা সভাপতি, ফি সাবিলিল্লাহ মানব কল্যাণ সংগঠনের প্রধান উপদেষ্টা ও রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে সততার সাথে দায়িত্ব পালন করছেন। এসব সামাজিক সংগঠন ও ব্যক্তিগতভাবে মহামারী করোনা সহ সকল দূর্যোগে দুস্থ অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করেছেন। ইতিমধ্যে ইউনিয়নের আপামর জনসাধারন মানুষের কাছে অতি পরিচিত মুখ হিসাবে পরিচিতি লাভ করেন তিনি।
অভিব্যক্ত জানাতে গিয়ে আরিফুজ্জামান প্রতিনিধিকে বলেন, সকল প্রশংসা মহান আল্লাহ তা’য়ালার! যে সকল শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এবং পরিষদের সকল সদস্যদের সমর্থনে মরজাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পদে মনোনীত হতে পেরেছি তাদের সকলের প্রতি রইলো অশেষ কৃতজ্ঞতা। প্রিয় মরজাল ইউনিয়ন বাসী, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার উপর অর্পিত গুরুদায়িত্ব অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে প্রতিপালন করতে পারি এবং আগামীদিনে মরজাল ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে যেন উন্নয়নের সুফল পৌঁছে দিতে পারি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ