আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

তানোরে পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রী কে মারপিট

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজশাহীর তানোরে পূর্ব শক্রতার জের ধরে রাতে বাড়িতে ঢুকে শিরিন আক্তার নামের এক গৃহবধূ ও তার স্বামী আহম্মেদ সায়েমকে কে এলোপাথাড়ি মারপিট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১০ অক্টোবর রাত্রি সাড়ে ১১ টার দিকে উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার সাদিপুর গ্রামে ওই গৃহবধূর বাড়িতে ঘটে মারপিটের ঘটনা টি।এঘটনায় গৃহবধূ শিরিন আক্তার ও তার স্বামী আহম্মেদ সায়েম বাদি হয়ে মুন্ডুমালা বাজারের প্রভাবশালী আ”লীগ নেতা আহম্মেদ সিজার তার ভাই জামিলসহ তাদের স্ত্রীদের নামে গত ১১ অক্টোবর থানায় পৃথক পৃথকভাবে দুটি লিখিত অভিযোগ দায়ের করেন। এঘটনার পর থেকে স্বামী স্ত্রী চরম নিরাপত্তা হীনতায় পড়েছেন। সেই সাথে উভয়ের এক প্রকার উত্তেজনা বিরাজ করছে।

স্বামী স্ত্রী লিখিত অভিযোগে উল্লেখ করেন, পূর্বের শত্রুতার জের ধরে গত ইং ১০/১০/২০২৪ তারিখ রাত্রী অনুমান ১১.৩০ ঘটিকার সময় উপরোক্ত বিবাদীগণ বে-আইনি জনতায় দলবদ্ধ হইয়া বাঁশের লাঠি, ধারালো হাসুয়া, লোহার রড ইত্যাদি দেশীও অস্ত্র-সস্ত্র লইয়া আমাদের বাড়িতে অনাধিকারে প্রবেশ করে। অতঃপর উক্ত বিবাদীগণ আমাদেরকে উদ্দেশ্য করিয়া অন্যায় ভাবে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। বিবাদীগণের সহিত কথা কাটাকাটির একপর্যায়ে আমাদের উপরে রাঙ্গান্নিত ও ক্ষিপ্ত হয়ে এলোপাথাড়ী মারপিট করিয়া গুরুত্বর রক্তাক্ত কাটা জখম করে। উক্ত বিবাদীগণ হুমকী দিয়া বলে যে, আমাদের সাথে বেশি বাড়াবাড়ি করলে যেকোন বড় ধরনের ক্ষতি করা হবে। এছাড়াও বিবাদীগণ তোদের আয়ু একবারে শেষ পর্যায়ে। সালা তোকে যেখানে দেখিতে পাইবো সেখানেই প্রাণে মারিয়া ফেলিবো। প্রকাশ থাকে যে, উক্ত বিবাদীগণ প্রতিনিয়ত ধারালো হাসুয়া, লোহার রড, কোড়াল ইত্যাদি দেশীয় সস্ত্র-সস্ত্র লইয়া প্রাণনাশের হুমকী প্রদর্শন করে আসছে। বিবাদীগণ যেকোন সময় আমার কিংবা আমার পারিবারের লোকজনদের বড় ধরনের ক্ষতি করিয়া ফেলিতে পারে।

শিরিন আক্তার ও তার স্বামী জানান, তারা মুন্ডুমালা বাজার এলাকার অত্যান্ত প্রভাবশালী। বিগত আ”লীগ সরকারের সময় তাদের ভয়ে কেউ কোন কথা বলতে পারত না। তাদের কথায় মুন্ডুমালা বাজারে শেষ কথা। তারা দলের পরিচয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এলাকায়। তবে বিবাদী আহম্মেদ সিজার অভিযোগ অস্বীকার করে বলেন,ছোটখাটো সমস্যা হয়েছিল, সেনাবাহিনী বিষয়টি নিয়ে আপস মিমাংসা করে দেয়ার আশ্বাস দিয়েছে।
বিষয়টি জানতে মুন্ডুমালা পুলিশ ফাঁড়ির ০১৩২০১২২৬২২ নম্বরে ফোন দিয়ে বন্ধ পাওয়া যায়। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের পতেঙ্গায় বাল্কহেড থেকে সাড়ে ৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেফদার-৫।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে কর্ণফুলী নদীর তীরবর্তী ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের বাকলিয়া এলাকার মো. ইমরান (২১), আনোয়ারার পূর্ব গহিরা এলাকার মো. আনিস (২৯), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভাঙ্গারা এলাকার মো. মনির হোসেন (৪৫), আনোয়ারার করুশকুল এলাকার মো. আলী (৪৭) এবং লক্ষীপুরের রামগতি উপজেলার চর কলাকুপা এলাকার মো. রুবেল (২৭)।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারে যে কয়েকজন মাদক কারবারি মিয়ানমার থেকে সমুদ্রপথে একটি বাল্কহেডে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম মহানগরীতে নিয়ে আসছে। খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বাল্কহেডটির পিছু নেয়।

এক পর্যায়ে বাল্কহেডটি ১৫ নম্বর ঘাটে নোঙর করে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন। পরে বাল্কহেডে তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুমে রাখা দুটি প্লাস্টিকের ড্রাম থেকে ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের লাশ মিলল ডোবায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের
লাশ মিলল ডোবায়
ছবি-৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরের বন্দর থানা এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম (৪৬) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মঞ্জুর আলম ৩৮ নম্বর ওয়ার্ডের কলসিদিঘির পাড় আলী মিয়া চেরাগের বাড়ির বাদশা মিয়ার ছেলে। তিন গাড়িচালক ছিলেন। বুধবার সকাল ১১টায় কলসিদিঘির পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহতের শ্যালক মো. হাসান বলেন, গত ৬ মার্চ থেকে আমার দুলাভাই নিখোঁজ ছিলেন। এ ঘটনায় আমরা থানায় জিডিও করেছিলাম। আমার দুলাভাইকে কেউ পরিকল্পিতভাবে কেউ মেরে ফেলে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসাইন বলেন, কলসিদিঘির পাড় এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত শুক্রবারে তার মৃত্যু হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানতে পেরেছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ চলছে বলে তিনি জানান।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ