আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

পাবনার ভাঙ্গুড়া জিয়া সাইবার ফোর্সের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ভাঙ্গুড়ার অষ্টমনিষা ইউনিয়নে জিয়া সাইবার ফোর্সের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অষ্টমনিষা উচ্চ বিদ্যালয় চত্বরে অষ্টমনিষা ইউনিয়ন জিয়া সাইবার ফোর্সের উদ্যাগে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভাঙ্গুড়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মো: রানা আহমেদ দুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, ভাঙ্গুড়া উপজেলা ছাএদলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক ও ভাঙ্গুড়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের উপদেষ্টা মো: আলমগীর হোসেন।

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, ভাঙ্গুড়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারন সম্পাদক মো: ইরাদ সরকার। তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সর্ববৃহৎ অনলাইন ভিত্তিক সংগঠন জিয়া সাইবার ফোর্স। ওয়ান ইলেভেনের পর থেকে জিয়া সাইবার ফোর্স বিএনপি’র পক্ষে কাজ করছে। এটি একটি অনলাইন মিডিয়া ও জনকল্যাণমুখী সংগঠন। এই সংগঠনের কার্যক্রমে তিনি সাফল্য কামনা করেন এবং সংগঠনটির মাধ্যমে জাতীয়তাবাদী রাজনীতি ও জনকল্যাণ মূলক কাজের প্রসার হবে বলেও জানান তিনি।
সভায় বক্তব্য রাখেন, ভাঙ্গুড়া উপজেলা সেচ্ছাসেবক দল নেতা মো: আছাদ আলী, অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো: মোজাম্মেল হক মোজাম, অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি নেতা মো: জমসেদ আলী, অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনছার আলী, অষ্টমনিষা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: নূর—ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অষ্টমনিষা ইউনিয়ন যুবদলের যুগ্নআহ্বায়ক মো: ফারুক হোসেন, অষ্টমনিষা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো: সিহাব উদ্দীন, অষ্টমনিষা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্নআহ্বায়ক মো: আলিফ হোসেন, মো: আবু—বক্কর, মো: মাসুম রানা, মো: নয়ন মল্লিক প্রমুখ।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, ভাঙ্গুড়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাবেক সভাপতি ও অষ্টমনিষা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন সম্পাদক মো: হাসান আলী এবং অষ্টমনিষা ইউনিয়ন ছাএদলের সিনিয়র সহ সভাপতি মো: তানভীর রহমান রনি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ