আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

বাগমারায় যুবককে হত্যা চেষ্টার মামলায় আমিনুল গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজশাহীর বাগমারায় বিলে মাছ চাষকে কেন্দ্র করে আশরাফুল ইসলাম (৪০) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে মাথা ফাটিয়ে হত্যা চেষ্টা চালায় জাবের আলী সহ তার বাহিনীর সদস্যরা। ওই ঘটনায় গত ১৫ অক্টোবর আহত আশরাফুল ইসলাম বাদী হয়েছে একটি মামলা দায়ের করে। দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামী আমিনুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম বীরকয়া গ্রামের ফায়ের আলীর ছেলে।গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম বাসুপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য। সে জাবের বাহিনীর অন্যতম সদস্য। জাবের আলীর নির্দেশে আমিনুল ইসলাম এলাকায় নানা অপকর্মের সাথে জড়িত। নাম নামে একাধিক মামলা রয়েছে। আশরাফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় জাবের আলী সহ তার বাহিনীর ১৮ জনের নাম উল্লেখ করে মামলাটি করা হয়। ওই মামলায় এখন পর্যন্ত ১১ জন জামিনে রয়েছেন। ঘটনার পর থেকে জাবের আলী সহ অন্যরা আত্মগোপনে রয়েছেন।

এদিকে দীর্ঘদিন পালিয়ে থাকার পর বাড়িতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে আমিনুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ ও মামলা সূত্রে জানাগেছে, বীরকয়া গ্রামের আব্দুুস ছামাদের ছেলে আশরাফুল ইসলাম নিজ গ্রামের মোড়ে চা পানের জন্য আসে। সে সময় জাবের আলী সহ তার লোকজন হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে বীরকয়া স্কুলের নিকটে আশরাফুলকে মারতে থাকে। তাকে উপর্যুপরি চাপাতি দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

সে সময় স্থানীয়রা আশরাফুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থা খারাপ দেখে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল।

আটকের ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা বাগমারা থানার এসআই আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এজাহারভুক্ত আসামী আমিনুল ইসলামকে বাড়ি থেকে গ্রেপ্তার করি। দীর্ঘদিন আত্মগোপনে থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম তৌহিদ জানান, হত্যা চেষ্টা মামলায় আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের পতেঙ্গায় বাল্কহেড থেকে সাড়ে ৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেফদার-৫।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে কর্ণফুলী নদীর তীরবর্তী ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের বাকলিয়া এলাকার মো. ইমরান (২১), আনোয়ারার পূর্ব গহিরা এলাকার মো. আনিস (২৯), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভাঙ্গারা এলাকার মো. মনির হোসেন (৪৫), আনোয়ারার করুশকুল এলাকার মো. আলী (৪৭) এবং লক্ষীপুরের রামগতি উপজেলার চর কলাকুপা এলাকার মো. রুবেল (২৭)।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারে যে কয়েকজন মাদক কারবারি মিয়ানমার থেকে সমুদ্রপথে একটি বাল্কহেডে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম মহানগরীতে নিয়ে আসছে। খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বাল্কহেডটির পিছু নেয়।

এক পর্যায়ে বাল্কহেডটি ১৫ নম্বর ঘাটে নোঙর করে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন। পরে বাল্কহেডে তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুমে রাখা দুটি প্লাস্টিকের ড্রাম থেকে ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের লাশ মিলল ডোবায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের
লাশ মিলল ডোবায়
ছবি-৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরের বন্দর থানা এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম (৪৬) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মঞ্জুর আলম ৩৮ নম্বর ওয়ার্ডের কলসিদিঘির পাড় আলী মিয়া চেরাগের বাড়ির বাদশা মিয়ার ছেলে। তিন গাড়িচালক ছিলেন। বুধবার সকাল ১১টায় কলসিদিঘির পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহতের শ্যালক মো. হাসান বলেন, গত ৬ মার্চ থেকে আমার দুলাভাই নিখোঁজ ছিলেন। এ ঘটনায় আমরা থানায় জিডিও করেছিলাম। আমার দুলাভাইকে কেউ পরিকল্পিতভাবে কেউ মেরে ফেলে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসাইন বলেন, কলসিদিঘির পাড় এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত শুক্রবারে তার মৃত্যু হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানতে পেরেছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ চলছে বলে তিনি জানান।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ