হাজারী গলির উত্তেজনা নিরসনে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এর সকাশে হাজারী লেইন ঔষধ ব্যাবসায়ী কল্যাণ সমিতি নেতৃবৃন্দ

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইসকন সংক্রান্তে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে হাজারী গলির বিরাজমান উত্তেজনা নিরসন, এলাকাায় শান্তি প্রতিষ্ঠায়, নিরাপরাধ ঔষধ ব্যাবসায়ী ও কর্মচারিদের গ্রেপ্তার না করতে, ইতিপূর্বে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে আটককৃতদের মধ্য হতে নিরপরাধ ঔষধ ব্যাবসার মালিক-শ্রমিকদের মুক্তি দেয়ার বিষয়ে সহযোগিতা চেয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাঃ শাহাদাত হোসেনের সাথে বৈঠক করেছেন হাজারী লেইন ঔষধ ব্যাবসায়ী কল্যাণ সমিতি, বাংলাদেশ ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চট্টগ্রাম জেলা (বিসিডিএস) শাখা, বাংলাদেশ জুয়েলারী এসোসিয়েশন (বাজুস) চট্টগ্রাম জেলা শাখার নেতৃবন্দ। অদ্য ১১ নভেম্বর(রবিবার) ঔষধ ব্যাবসায়ী কল্যাণ সমিতির একটি প্রতিণিধি দল চট্টগ্রাম সিটি কর্পোরেশন-এর মেয়র এর কার্যালয়ে উক্ত বৈঠক সম্পন্ন হয়। বৈঠকে বক্তব্য রাখেন হাজারী লেইন ঔষধ ব্যাবসায়ী কল্যাণ সমিতি চট্টগ্রাম-এর সভাপতি আজগর আলী, সমিতির সহ-সভাপতি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ তথ্য ও গবেষণা সম্পাদক আলমগীর নূর, বাংলাদেশ জুয়েলারী এসোসিয়েশন (বাজুস) চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মি. যিসু বণিক।
ঠৈকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজারী লেইন ঔষধ ব্যাবসায়ী কল্যাণ সমিতি চট্টগ্রাম’র সাধারণ সম্পাদক বিকাশ কান্তি সিংহ, বাংলাদেশ ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চট্টগ্রাম জেলা শাখা(বিসিডিএস)’র সহ সভাপতি জয় প্রকাশ দাশ, সহ-সভাপতি শাহজাহান ছিদ্দিকী, সহ-সভাপতি দিলীপ কুমার ধর, যুগ্ম সম্পাদক রাজীব ধর তমাল, প্রশান্ত কুমার পান্ডে প্রমুখ।

বৈঠকে উপস্থিত ব্যাবসায়ী সমিতির নেতৃবৃন্দরা চসিক মেয়র এর দৃষ্টি আকর্ষণ করে গত ৫ নভেম্বর হাজারী গলি ও আশপাশের এলাকায় সংগঠিত ঘটনায় যৌথবাহিনীর উপর দুষ্কৃতকারীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এরূপ ঘটনা আর পুনরাবৃত্তী না হওয়ার জন্য সচেষ্ট থাকার প্রতিশ্রæতিসহ প্রকৃত দুষ্কৃতকারীদেরকে চিহ্নিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্বক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন এবং জাতীয় অর্থনীতির যোগানদাতা জীবনরক্ষাকারী বাংলাদেশের বৃহৎ ঔষধ বাণিজ্য হাব হাজারী গলির ঔষধ ও জুয়েলারী মার্কেট ও দোকান নিরবিচ্ছিন্নভাবে খোলা রাখার পরিবেশ নিশ্চিৎ করার জন্য আটককৃদের মধ্যে নিরপরাধীদের মুক্তিসহ অত্র ঘটনায় লিপিবদ্ধ মামলার এজাহার বহির্ভূত নতুন করে নিরপরাধ কোন ঔষধ ব্যাবসায়ী ও কর্মচারীকে ঢালাওভাবে গ্রেপ্তার না করতে মাননীয় চসিক মেয়রের আইনগত সহযোগিতা কামনাসহ হাজারী গলির আভ্যন্তরিণ ও বহিরাগত দুষ্কৃতকারীদের কবল থেকে ও পতিত স্বৈরাচারের দোসরদের উন্ধন ও প্ররোচনায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র থেকে ঐতিহ্যবাহী হাজারী গলির ব্যাবসায়ীদের সুরক্ষা নিশ্চিত করণে হাজারী লেইন, টেরীবাজার ও কেসিদে রোড় এলাকায় যৌথ বাহিনীর টহল জোরদার করণসহ এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেনের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নিধারিত ভাড়া না মানলে ২১ সেপ্টেম্বর থেকে ব্যবস্থা: ইউএনও

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি অটোরিকশায় নির্ধারিত ভাড়ার চার্ট না থাকলে আগামী ২১ সেপ্টেম্বর থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ২০ সেপ্টেম্বরের মধ্যে উপজেলার সব সিএনজি অটোরিকশায় দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বোয়ালখালী উপজেলা অডিটোরিয়ামে সিএনজির ভাড়া, যাত্রীসেবা ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক।

সভায় যাত্রীদের স্বার্থ, চালক ও মালিকদের ন্যায্যতা এবং সিএনজি পরিবহনে শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে সিএনজিতে যাত্রী উঠানামার ভাড়া ৫ টাকা এবং ইউএনও কার্যালয় থেকে ফুলতল পর্যন্ত ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।এ ছাড়া স্কুল, কলেজ ও মাদ্রাসা চলাকালীন সময়ে ইউনিফর্ম পরিহিত কিংবা বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়, প্রতিটি সিএনজি অটোরিকশায় নির্ধারিত ভাড়ার চার্ট দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। ২০ সেপ্টেম্বরের মধ্যে সব গাড়িতে ভাড়ার চার্ট লাগানো নিশ্চিত করতে হবে। ২১ সেপ্টেম্বর থেকে ভাড়ার চার্ট না থাকা গাড়ির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় না করা এবং যাত্রীদের সঙ্গে শালীন, ভদ্র ও দায়িত্বশীল আচরণ করতে চালকদের নির্দেশ দেওয়া হয়। যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় কিংবা সভায় গৃহীত সিদ্ধান্ত অমান্যের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।সভায় আরও সিদ্ধান্ত হয়, বোয়ালখালীর পাঁচটি স্টেশনে পূর্বের নির্ধারিত ভাড়ার সঙ্গে ৫ টাকা করে বৃদ্ধি করা হবে। অন্য স্টেশনগুলোর ভাড়া আগের মতোই বহাল থাকবে।

সভায় বোয়ালখালী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী, বিএনপি নেতা শহিদুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতা মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি অধীর বড়ুয়া ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন দুলালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, এস এম মোদাচ্ছের, বোয়ালখালী সিএনজি অটোরিকশা টেম্পু শ্রমিক ও মালিক সমন্বয় পরিষদের সভাপতি মো. ইদ্রিস, সাধারণ সম্পাদক সৈয়দ হাবিবুর রহমান, শ্রমিকনেতা আবদুল সাত্তার এবং কালুরঘাট-ফুলতল, শাকপুরা, সিও অফিস, জোটপুকুর, কানুনগোপাড়া, দাশেরদীঘি, বেংগুরাসহ বিভিন্ন এলাকার সিএনজি চালক ও সমিতির প্রতিনিধিরা সভায় অংশ নেন।সভায় উপস্থিত বিভিন্ন পক্ষ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যাত্রীবান্ধব, সুশৃঙ্খল ও নিরাপদ সিএনজি পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে একমত পোষণ করেন।

জেলখানায় মায়ের আদ্যশ্রাদ্ধ করার ইচ্ছে চিন্ময়ের, অনুমতি চেয়ে আবেদন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্যারোলে মুক্তির পর এবার চট্টগ্রাম কারাগারে মৃত মায়ের ‘আদ্যশ্রাদ্ধ’ অনুষ্ঠান আয়োজন করতে চান রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী হত্যার মামলায় কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। এজন্য চিন্ময়ের বড় ভাই রঞ্জন কুমার ধর ধর্মীয় উপকরণ নিয়ে একজন পুরোহিতের কারাগারে প্রবেশ ও শ্রাদ্ধানুষ্ঠানের অনুমতি চেয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক বললেন, প্যারোলে মুক্তির বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতির প্রয়োজন ছিল। সেটা দেওয়া হয়েছে। এখন যে আবেদন সেটার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতির প্রয়োজন নেই। এটা কারাবিধি অনুযায়ী জেলা সুপার সিদ্ধান্ত নেবেন।

চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন্স) মোহাম্মদ ছগির মিয়া বললেন, এ ধরনের আবেদন খুবই রেয়ার। কারাবিধিতে এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা নেই। যেহেতু ধর্মীয় বাধ্যবাধকতার বিষয় আছে এবং বন্দিও একজন বিশেষ বন্দি, তাই সিদ্ধান্ত হতে পারে বিশেষ বিবেচনায়। সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জেলা ম্যাজিস্ট্রেটের। জেল কর্তৃপক্ষ কারাবিধির বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারে না।

এর আগে গত ১০ সেপ্টেম্বর চিন্ময়ের মা সন্ধ্যা রাণী ধর মারা যান। মায়ের শেষকৃত্যে অংশ নিতে জেলা ম্যাজিস্ট্রেট তাকে পাঁচ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দিয়েছিলেন। এরপর রঞ্জন কুমার ধর আরেকটি আবেদন করেন। এতে সনাতন ধর্মীয় অনুশাসন ও শাস্ত্রীয় আচারের কথা উল্লেখ করে চিন্ময়কে কারাগারের ভেতরে আগামী ২০ সেপ্টেম্বর মায়ের আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠান আয়োজনের সুযোগ দেওয়ার কথা বলা হয়। এজন্য শ্রাদ্ধের সরঞ্জাম নিয়ে হারাধন রুদ্র নামে একজন পুরোহিতকে কারাগারে ভেতরে প্রবেশের অনুমতির আবেদন করা হয়।

চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের সাবেক সংগঠক। সম্মিলিত সনাতনি জাগরণ জোট নামে একটি সংগঠনের মুখপাত্রও। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর গ্রেপ্তারের পর থেকে কারাগারে আছেন তিনি। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ তার বিরুদ্ধে মোট ৬টি মামলা আছে।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ