আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

কক্সবাজারে এসএসসি’১৩ ও এইচএসসি’১৫ ব্যাচের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার প্রতিনিধি :::

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কক্সবাজার জেলার আওতাধীন এসএসসি ২০১৩ ও এইচএসসি ২০১৫ ব্যাচ এর জেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৬ নভেম্বর), সন্ধ্যায় শহরের কলাতলী এক আভিজাত্য হোটেলের কনফারেন্স হল এ এসএসসি ২০১৩ ব্যাচ ও এইচএসসি ২০১৫ ব্যাচ এর প্রতিনিধিদের মধ্যে এ মতবিনিময় হয়।

সভায় প্রতি এক বছর অন্তর অন্তর ব্যাচের যে মিলনমেলা উদযাপিত হয় সেই মিলনমেলা উদযাপন করতে প্রস্তুতি ও নানা দিকনির্দেশনামূলক পূর্ব পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে কক্সবাজার জেলার এসএসসি ২০১৩ ও এইচএসসি ২০১৫ ব্যাচের ৪র্থ মিলনমেলা প্রাথমিকভাবে ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহকে ধার্য করা হয়।

আলোচনা সভায় ব্যাচের জেলা প্রতিনিধি মুরাদ মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন অন্যতম প্রতিনিধি আরিফুল ইসলাম, সদর উপজেলা প্রতিনিধি ফয়সাল রিয়াদ, একরামুল হক, তানিম, শহর প্রতিনিধি অন্তর দে বিশাল,আবেদুল হাসান, মুজিবুল হাসান নিরব,ইমরান মাহমুদ, কুতুবদিয়া উপজেলার প্রতিনিধি ফজল করিম, রামু উপজেলার প্রতিনিধি মুরশেদুল আলম, জাহেদা বেগম, উখিয়া উপজেলা প্রতিনিধি ফরহাদ ইমু,ঈদঁগাও উপজেলা প্রতিনিধি ইব্রাহিম খলিলসহ বিভিন্ন উপজেলার ব্যাচের প্রতিনিধিগণ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ