আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

স্ত্রীর উপর অভিমান করে চলে গেলেন…….

মো: গোলাম কিবরিয়া রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ভবন থেকে মামুনুর রশিদ লাফিয়ে পড়েন। মঙ্গলবার ভোর ৫টায় শহরতলীর ঠেঙ্গামারা এলাকায় মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে।

৩৮ বছর বয়সী মামুনুর রশিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে ২০০৭-০৮ শিক্ষাবষের ছাত্র ছিলেন বলে জানা গেছে। তিনি বগুড়া সদরের তেলীহারা গ্রামের আব্দুর রহিমের ছেলে। নোয়াখালীতে এসিআই কোম্পানিতে এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দিন বলেন, ‘কর্মরত অবস্থায় মামুনুর নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। এরই মধ্যে মঙ্গলবার সকালে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয় যে, এক যুবক ১৬ তলা থেকে লাফিয়ে পড়েছেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, মামুনুর সোমবার বিকেলে বগুড়া শহরতলীর মাটিডালী মোড়ে হোটেল মাহাথিরে একটি কক্ষ ভাড়া নেন। রাত ১০টার দিকে তিনি সেখান থেকে বের হয়ে যান। পরে রাত ১২টার দিকে আবার হোটেলে ফিরে আসেন। ভোর ৪ টার দিকে তিনি আবারও বের হন।’

টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের কর্মীদের বরাতে ওসি বলেন, সোমবার রাত ১০টার পর মামুনুর টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ তলা ভবন থেকে রেলিং ধরে নিচে লাফিয়ে পড়ার চেষ্টা করেন। উপস্থিত লোকজন তাকে সেখান থেকে বের করে দেন। ভোরে তিনি আবারও হাসপাতালের ১৬ তলা ভবন থেকে লাফিয়ে পড়েন। হাসপাতালের সিসি ফুটেজ দেখে পুলিশ লাফিয়ে পড়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন।

পুলিশের এ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, স্ত্রীর সঙ্গে মামুনুরের দাম্পত্য কলহ চলছিল। এর জের ধরে এমন ঘটনা ঘটতে পারে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম
নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন
ছবি-৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরে বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের (সিসিএস) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাহাড়তলী এলাকায় অবস্থিত এই কার্যালয়ে শুক্রবার রাতে কার্যালয়ের একটি অংশে হঠাৎ করে আগুন লাগে। খবর পেয়ে রাত ১১টা ২৫ মিনিটে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কন্ট্রোল রুম। এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
পাহাড়তলীতে অবস্থিত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের এই কার্যালয় থেকে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন সরঞ্জাম, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় মালামাল সংরক্ষণ ও সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ