আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে – কাজী মনিরুজ্জামান

মাহাবুবুর রহমান রনি, রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সম্মিলিত পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে। ভারতে বসে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এখনো ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতাকেই ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।
গতকাল ২৩নভেম্বর শনিবার বিকেলে উপজেলার তারাবো পৌরসভার রূপসী সাইনবোর্ড বালুর মাঠে আয়োজিত এক শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌরসভা বিএনপি নেতা হাফেজ আহাম্মেদ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক নাছির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাহাবুবুর রহমান, তাবারো পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরী, বিএনপি নেতা মোশারফ হোসেন, কাজী আহাদ, জাকির হোসেন রিপন, আব্দুল মান্নান পারভেজ, রমজান আলী, শুক্কুর আলী মোল্লা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ, আবু ভুঁইয়া মাছুম, উপজেলা কৃষকদল নেতা আব্দুল জলিল, নারায়ণগঞ্জ জেলা ওলামাদলের সধারণ সম্পাদক হাফেজ জাকারিয়া,নারায়ণগঞ্জ জেলা ওলামাদলের সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন ভূঁইয়া,রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া প্রমুখ।
সভায় বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান আরো বলেন, গত ১৫ বছরে আওয়ামীলীগের নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। আওয়ামীলীগের প্রেতাত্বাদের মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যকে প্রতিরোধ করতে হবে। দলীয় কেউ এ সকল অপকর্মে জড়িত হলে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ