আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

ভোক্তা অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন চট্টগ্রামের সন্তান সৈয়দ মোস্তাফা আলম মাসুম

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভোক্তা অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন চট্টগ্রামের সন্তান সৈয়দ মোস্তাফা আলম মাসুম।

জাতিসংঘের গাইড লাইনে কাজ করা ভারত ভিত্তিক আন্তর্জাতিক ভোক্তা অধিকার ও আইনি সহায়তাকারী সংস্থা ইউসিপিএলআরএফ বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে তাকে সম্প্রতি এই নিয়োগ দেওয়া হয়েছে।

ইউসিপিএলআরএফ ভারতের সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন,কর্পোরেট অ্যাফেয়ার্স মিনিস্ট্রি এবং আমেরিকা ভিত্তিক আইএএফ অনুমোদিত আন্তর্জাতিক সংস্থা। এছাড়াও অনুমোদন রয়েছে পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ সংস্থার। ছয়টি মহাদেশের বিভিন্ন দেশে এই সংস্থাটির কার্যক্রম পরিচালিত হয়।

 

উত্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সম্ভ্রান্ত পরিবারের সন্তান সৈয়দ মোস্তফা আলম (মাসুম) একজন পরিচ্ছন্ন ও মেধাবী রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মানবাধিকার নেতা । এছাড়াও তিনি একজন শিক্ষা প্রসারক হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত।পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলার আন্দোলনের একজন বিশ্বস্ত কণ্ঠস্বর।

সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকান্ডে নিবেদিত প্রাণ সৈয়দ মুস্তাফা আলম একজন সাংগঠনিক যোগ্যতা সম্পন্ন সংগঠক। ইতিমধ্যে তিনি বিভিন্ন সংস্থা নেতৃত্বের সাথে সংযুক্ত আছেন ।

ইউসিপিএলআরএফ মত আন্তর্জাতিক সংগঠনের নেতৃত্বে আসা প্রসঙ্গে বলেন, আগামী দিনে ভোক্তা অধিকার এবং মর্যাদা রক্ষা, ব্যবসায় প্রতারণা প্রতিরোধ, সামাজিক সংহতি এবং মানবাধিকার রক্ষায় অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ