চট্টগ্রাম মহানগর বিএনপির মেয়াদ উত্তীর্ণ ১৫ থানা ও ৪৩ ওয়ার্ডের কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ¦ এরশাদ উল্লাহ বলেছেন, আজকে আমরা এখানে মিলিত হয়েছি নবগঠিত চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম ঢেলে সাজানোর লক্ষ্যে। গত ৭ জুলাই আমি এরশাদুল্লাহ কে আহবায়ক এবং নাজিমুর রহমানকে সদস্যসচিব করে দুই সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ৪ নভেম্বর ৫৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। দেশের এই ক্রান্তিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের উপর যে আস্থা ও বিশ্বাস রেখে দলকে তৃনমূল সুসংগঠিত করার গুরু দায়িত্ব তারই আলোকে আজকে আমরা মিলিত হয়ে মেয়াদ উত্তীর্ণ ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ডের বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করছি।
আলহাজ¦ এরশাদ উল্লাহ জানান, বিলুপ্ত ঘোষিত থানা ও ওয়ার্ডের কমিটি অতি দ্রুত আন্দোলনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের দ্বারা কমিটি গঠন করা হবে ইনশাআল্লাহ। আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা এবং আমাদের জাতীয় পতাকা অবমাননার। আমরা দ্ব্যার্থহীন ভাষায় বলতে চাই বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র। পতিত ফ্যাসিবাদের মূল হোতাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রমূলক অপচেষ্টা রুখে দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী ও দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানায়।
উল্লেখ্য, সর্বপ্রথম মহান স্বাধীনতার যুদ্ধে শহীদদের এবং ২০২৪ এর জুলাই আগস্ট বিপ্লবের বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও মহান স্বাধীনতার ঘোষক বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করেছেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, আলহাজ্ব এম এ আজিজ, এড: আবদুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল, কাজী বেলাল উদ্দিন, সফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মো. খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিন (প্রচারের দায়িত্ব প্রাপ্ত), মন্জুর আলম মন্জু সহ প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার পূর্বধলায় নানাবিধ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় পূর্বধলা উপজেলা সদরের হেলিপ্যাড সংলগ্ন দলীয় কার্যালয়ে উপজেলা তরুণ দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরবর্তীতে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও আনন্দঘন পরিবেশে কেক কাটার আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।

নেত্রকোনা জেলা তরুণ দলের সভাপতি শেখ ফারুকের সভাপতিত্বে এবং পূর্বধলা উপজেলা তরুণ দলের সদস্য সচিব মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, রুহুল আমিন ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, সালাউদ্দিন আহমেদ নওয়াব ও আশরাফ উদ্দিন তালুকদার।

​এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিকাশ ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী ফয়সাল আমিন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষপর্যন্ত মির্জা পরিবারের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনই বিএনপি দলীয় প্রার্থী।

বিএনপির মহাসচিব থেকে এলজিআরডি মন্ত্রী এবং পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল দায়িত্ব নিয়েছেন। শূন্য হওয়া এই আসনটিতে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফয়সাল আমিনকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিচ্ছে দল।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ