আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

রূপগঞ্জে ছাত্রদল নেতাকে ফাঁসাতে গিয়ে ধর্ষণ মামলায় পুলিশের সোর্স গ্রেফতার

মাহাবুবুর রহমান রনি, রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাসেল ভুঁইয়াকে ফাঁসাতে গিয়ে ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছে পুলিশের সোর্স শাহীন মিয়া ওরফে সোর্স শাহীন(৩৫)। গতকাল ৩ডিসেম্বর মঙ্গলবার ভোর রাতে উপজেলার তারাবো দক্ষিণপাড়া তার বাড়ী থেকে রাসেল ভুঁইয়াকে গ্রেফতার করার পর তাকে ফাঁসাতে শাহিন মিয়া থানায় গেলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রাসেল ভুঁইয়ার বিরুদ্ধে তার প্রতিপক্ষ একই এলাকার শাহিন মিয়া নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাসেল ভুঁইয়াকে গতকাল মঙ্গলবার ভোরে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সুযোগ পেয়ে শাহিন মিয়া রূপগঞ্জ থানায় গিয়ে রাসেল ভুঁইয়ার বিরুদ্ধে তদবির করতে আসেন। এ সময় ধর্ষণ মামলায় শাহিন মিয়াকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, দীর্ঘদিন ধরে গ্রেফতারী পরোয়ানা নিয়ে পুলিশ শাহিন মিয়াকে খুঁজে বেড়িয়েছে। কিন্তু সে আতœগোপনে ছিল। রাসেল ভুঁইয়ার বিরুদ্ধেও আদালতে অপর একটি মামলা রয়েছে। শাহিন মিয়া ও রাসেল ভুঁইয়াকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ