নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

  1.  নেত্রকোনার পূর্বধলায় মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধার মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এ উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ রুমে শহীদ বুদ্ধি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তালুকদার এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসানের সভাপতিত্বে, বক্তব্য রাখেন- পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াদ মাহমুদ, শিক্ষা অফিসার মফিজুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার, উপজেলা বিএনপির উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক হলুদ মিয়া, জামায়াত ইসলামীর নায়েবে আমীর জয়নাল আবেদীন, উপজেলা আনসার প্রশিক্ষক মোর্শেদ আলম, দৈনিক আমার দেশ প্রত্রিকার উপজেলা প্রতিনিধি শফিকুল আলম শাহীন, বিএনপি নেতা আব্দুল মান্নান, জামায়াতে ইসলামীর সাবেক আমীর নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুলেমান কবির পাপ্পু, উপজেলা ছাত্র শিবির সভাপতি ওমর ফারুক, মজলিশে সূরার সদস্য মাসুদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা শিক্ষক, সাংবাদিক প্রমুখ।আলোচনা সভায় বক্তরা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী আজকের এই দিনে বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করতে নৃশংস হত্যাকাণ্ডে মেতে উঠেছিল। সেই দিন হানাদান বাহিনীর হাতে মুক্তিযোদ্ধা,শিক্ষক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, চিত্রশিল্পীসহ সরকারি কর্মকর্তাদেরকে হত্যা করে।এর আগে আলোচনায় সভার শুরুতে শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নীরবতার ভাষা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নীরবতার ভাষা দূর্বলতা নয়
সাহসের অভাব নয়,
কখনো তা কষ্ট হজমের
নীরব অভিনয় ।

নীরবতার ভাষা হেরে যাওয়া নয়
থেমে যাওয়া নয়,
কখনো তা ব্যক্তিত্বের প্রকাশ
শান্তির পরশ বুলায় ।

নীরবতার ভাষা বোকামী নয়
জ্ঞানের অভাব নয়,
কখনো তা নম্রতার প্রকাশ
ধৈর্যের শিক্ষা দেয় ।

নীরবতার ভাষা ভুলে যাওয়া নয়
মায়ার বাঁধন ছিন্ন নয়,
নীরবতা মনের গভীরতা
জীবনের ফুল ফোটায় ।

রচনাকাল: ১০ সেপ্টেম্বর ২০২৬

যা দেখি তা সত্য নয়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যে বোঝে সে খোঁজে
যে খোঁজে সে পায়
মানুষ যা জানে
তা গৌরবের কিছু নয় ,
যা জানেনা—
তা জানাই গৌরবময় ।

নিজেকে দেখা খুবই প্রয়োজন
কাঁচের আয়নায় বাহিরের প্রকাশ
হৃদয়ের আয়নায় ফোটে
ভিতরের প্রকাশ।

হৃদয়ের আয়নায় দেখি-
আমার অতীত বর্তমান ভবিষ্যৎ
আমার সফলতা ব্যর্থতা
আমার হৃদয়ের গভীরতা
আমার জীবনের অসারতা।

কাঁচের আয়নায় দেখি—
আমার বেঁচে থাকার আকুলতা
আমার অহংকার অন্ধত্বের বিশ্বাস
আমার অহংকার ক্ষণিকের গৌরবগাঁথা
আমার আমিত্বের প্রকাশ।

আমি সময়ের সারথি
আমি ক্ষণিকের পথযাত্রী
পথহারা নাবিকের প্রতিচ্ছবি,
আমি জানিনা বুঝিনা
দেখিনা অসীমের প্রতিচ্ছবি।

আমি বাহির দেখিয়া মজিয়া যাই
ভিতরের ছবি দেখিনা
আমি ভিরের সুন্দর খুঁজিতে চাই
বাহিরের রূপে মজিতে চাইনা ।

আমার দেখা খুবই প্রয়োজন—
আমার ভিতর বাহির
আমার উদয় অস্ত,
কোথায় আমার গতি
কোথায় আমার পরিনতি ।

আমি কিছুই জানিনা বুঝিনা
জ্ঞানের বদহজমে দিশেহারা,
আমি যা দেখি , তা সত্য নয়—
যা দেখিনা তাই সত্য
জীবনের আসল পরিচয় ।

রচনাকাল: ৩১ আগস্ট, ২০২৬

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ