আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

প্রবাসীদের কল্যাণে কাজ করা প্রবাসীদের অবমূল্যায়ন করা হচ্ছে : মোহাম্মদ ইয়াকুব সৈনিক

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রবাসীদের কল্যাণে কাজ করা প্রবাসীদের অবমূল্যায়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন দুবাই বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সৈনিক। তিনি এক বিবৃতিতে বলেছেন, দুবাই কনস্যুলেটে বিজয় দিবসের আয়োজনে চরম বৈষম্যমূলক আচারণ করেছে কর্মকর্তারা। দীর্ঘদিন ধরে বাংলাদেশ কমিউনিটি ও আরব আমিরাত প্রবাসীদের কল্যাণে কাজ করা প্রবাসীদের অবমূল্যায়ন করা হয়েছে। উপস্থিতির তালিকা সীমিত করে বাদ দেওয়া হয়েছে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে। কর্মকর্তাদের এমন আচারণের তীব্র নিন্দা জানান তিনি।

আবির বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সৈনিক বলেন, প্রবাসীদের সুখে দুঃখে পাশে থেকে দীর্ঘদিন দুবাই কমিউনিটিতে কাজ করছি। সবার জানা আছে, দুবাইয়ের বাংলাদেশ সমিতি আমিরাত সরকারের নিবন্ধিত সংগঠন। দুবাই বাংলাদেশ সমিতির সভাপতি বর্তমানে দেশে আছেন। সে হিসেবে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সংগঠনের কার্যক্রম পরিচালনা করছি। ব্যবসায়ী সংগঠনের মধ্যে হিসেবে দায়িত্ব পালন করছি। সংগঠনের বাইরেও আমি দীর্ঘদিন এই দেশে ব্যবসা করছি। কমিউনিটির যখন যে প্রয়োজন হয়েছে, সেই প্রয়োজনে এবং অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ানো চেষ্টা করেছি। এই দুবাইয়ে কেবিএন গ্রুপ, রেস্টুরেন্ট, ফিউচার হোম রিয়েল এস্টেটসহ বেশকিছু স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। অথচ কনস্যুলেট কর্মকর্তাদের বিগত দিনে এমন আচারণ আমাদের দেখতে হয়নি।

 

তিনি বলেন, বাংলাদেশের বিজয় দিবস সকল বাংলাদেশির আনন্দের দিন। প্রবাসীদের জন্য সেই আনন্দ আরো দ্বিগুণ। কিন্তু বিজয় দিবসে যেভাবে কমিউনিটিকে একপাশে রেখে, একটি মহলের স্বার্থ উদ্ধারের উদ্দেশ্যে যদি দাওয়াত তালিকা সীমিত করা হলো এবং ওই মহলের আস্থাভাজন লোকজন দিয়ে চেয়ার পূর্ণ করা হয়েছে। এটি খুব খারাপ উদাহরণ তৈরি হয়েছে বলে তিনি জানান।
তিনি প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দুবাইয়ে আয়োজিত বিজয় দিবসের নেপথ্যে কি হয়েছে, কারা কমিউনিটিকে সরিয়ে দিয়ে চেয়ার দখলের পায়তারা করেছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে প্রবাসীদের কাছে প্রশ্নবিদ্ধ করেছে এই বিষয়টি খতিয়ে দেখুন। যদি নতুন আসা কনসাল জেনারেল ও দূতালয় প্রধান আশফাক এতে সরাসরি সম্পৃক্ততা থাকে তবে বৃহত্তর প্রবাসীদের স্বার্থে তাকেও অপসারণের দাবি জানান তিনি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ