প্রকাশিত হচ্ছে ভারত বাংলার যৌথ কাব্যগ্রন্থ বন্দি শালার পাখি।

গাজীপুর প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এবারে ভারত ও বাংলাদেশের বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে ভারতের সুনামধন্য লেখক কবি শাহবাজ ও বাংলাদেশের বিশিষ্ট কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমান এর যৌথ কাব্যগ্রন্থ বন্দি শালার পাখি।

এই কাব্যগ্রন্থ বইটি পাওয়া যাবে ভারতের বইমেলাতে ও বাংলাদেশের অমর একুশে বই মেলায়।
বইটি প্রকাশিত হচ্ছে ভারতের সুনামধন্য একটি প্রকাশনা থেকে। বন্দিশালার পাখি কাব্যগ্রন্থে কবি শাহবাজ পশ্চিমবঙ্গের তথা বাঙালি মধ্যবিত্ত পরিবারের এবং সাধারণ জনগণের দৈনন্দিন জীবনের সমস্যা তুলে ধরার চেষ্টা করেছেন,তার সাথে নবীন পাঠক ও পাঠিকাদের রুচি সম্মত প্রেম ভালোবাসার ছন্দ দিয়ে প্রতিটি কবিতাকে প্রাণবন্ত করে তোলার আপ্রাণ চেষ্টা করেছেন তিনি।

এবং বাংলাদেশের কবি সাংবাদিক মশিউর রহমান বাংলাদেশের গ্ৰাম বাংলার এবং আধুনিক যুগের ছেলে মেয়েদের বাস্তবিক সমস্যা ও তার সমাধান তুলে ধরা চেষ্টা করেছে,তার সাথে মানব সম্পর্কে সঠিক মূল্যায়ন করার চেষ্টা করেছেন, এবং শ্রদ্ধেয় গুরুজনদের প্রতি সম্মান ও সাম্প্রদায়িকতার মত সমকালীন সমস্যার সমাধান খুঁজে বার করার চেষ্টা করেছেন এই বইটিতে।

বন্দিশালার পাখি কাব্যগ্ৰন্থের মধ্য দিয়ে প্রকৃত মানব জীবন দর্শন এবং মানব প্রেমের বর্ণনা দেওয়া চেষ্টা করেছেন ভারতের সুনাম ধন্য কবি সাহিত্যিক শাহবাজ ও বাংলাদেশের কবি সাংবাদিক মোঃ মশিউর রহমান সাহেব।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নীরবতার ভাষা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নীরবতার ভাষা দূর্বলতা নয়
সাহসের অভাব নয়,
কখনো তা কষ্ট হজমের
নীরব অভিনয় ।

নীরবতার ভাষা হেরে যাওয়া নয়
থেমে যাওয়া নয়,
কখনো তা ব্যক্তিত্বের প্রকাশ
শান্তির পরশ বুলায় ।

নীরবতার ভাষা বোকামী নয়
জ্ঞানের অভাব নয়,
কখনো তা নম্রতার প্রকাশ
ধৈর্যের শিক্ষা দেয় ।

নীরবতার ভাষা ভুলে যাওয়া নয়
মায়ার বাঁধন ছিন্ন নয়,
নীরবতা মনের গভীরতা
জীবনের ফুল ফোটায় ।

রচনাকাল: ১০ সেপ্টেম্বর ২০২৬

যা দেখি তা সত্য নয়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যে বোঝে সে খোঁজে
যে খোঁজে সে পায়
মানুষ যা জানে
তা গৌরবের কিছু নয় ,
যা জানেনা—
তা জানাই গৌরবময় ।

নিজেকে দেখা খুবই প্রয়োজন
কাঁচের আয়নায় বাহিরের প্রকাশ
হৃদয়ের আয়নায় ফোটে
ভিতরের প্রকাশ।

হৃদয়ের আয়নায় দেখি-
আমার অতীত বর্তমান ভবিষ্যৎ
আমার সফলতা ব্যর্থতা
আমার হৃদয়ের গভীরতা
আমার জীবনের অসারতা।

কাঁচের আয়নায় দেখি—
আমার বেঁচে থাকার আকুলতা
আমার অহংকার অন্ধত্বের বিশ্বাস
আমার অহংকার ক্ষণিকের গৌরবগাঁথা
আমার আমিত্বের প্রকাশ।

আমি সময়ের সারথি
আমি ক্ষণিকের পথযাত্রী
পথহারা নাবিকের প্রতিচ্ছবি,
আমি জানিনা বুঝিনা
দেখিনা অসীমের প্রতিচ্ছবি।

আমি বাহির দেখিয়া মজিয়া যাই
ভিতরের ছবি দেখিনা
আমি ভিরের সুন্দর খুঁজিতে চাই
বাহিরের রূপে মজিতে চাইনা ।

আমার দেখা খুবই প্রয়োজন—
আমার ভিতর বাহির
আমার উদয় অস্ত,
কোথায় আমার গতি
কোথায় আমার পরিনতি ।

আমি কিছুই জানিনা বুঝিনা
জ্ঞানের বদহজমে দিশেহারা,
আমি যা দেখি , তা সত্য নয়—
যা দেখিনা তাই সত্য
জীবনের আসল পরিচয় ।

রচনাকাল: ৩১ আগস্ট, ২০২৬

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ